পুজোয় বেড়ে যাওয়া ওজন কমিয়ে ফেলুন সহজেই

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ পুজোয় পাঁচ দিন ঠাকুর দেখতে বেরিয়ে রোজই প্রায় খাওয়া হয়েছে বাইরের ফাস্টফুড। অনেকে আবার ঠাকুর দেখতে না বেরোলেও বন্ধু-বান্ধবদের সঙ্গে বছরের এই পাঁচটা দিন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছেন। এছাড়া বাড়িতে ভালো-মন্দ রান্নাতো আছেই। সবমিলিয়ে পূজোর পাঁচ দিন ডায়েটকে দূরে সরিয়ে রেখে কবজি ডুবিয়ে খেয়েছেন কমবেশি সকলেই। ফলে স্বাভাবিকভাবেই বেড়েছে ওজন। কিন্তু এবার পূজোর শেষে ওজন কমানোর পালা। কারন চিকিৎসকদের মতে ওভারওয়েট(over weight) ডেকে আনে হাইপারটেনশন, ওবেসিটি, ডায়াবেটিসের মত সমস্যা যা থেকে পরবর্তীকালে জন্ম নেয় একাধিক কঠিন অসুখ। তাই পূজোর পাঁচটা দিন যেটুকু ওজন বেড়েছে সেটা এবার কমিয়ে ফেলতেই হবে। কিন্তু কিভাবে ওজন কমাবেন বুঝতে পারছেন না? আজ আপনাদের জন্য রইল ওজন কমানোর(weight loss) কিছু সহজ টিপস।

১। ডায়েটে রাখুন ওজন কমাতে সাহায্য করে এমন খাবারঃ ওজন কমানোর জন্য অনেকেই আছেন যাঁরা হঠাৎ করেই আধপেটা খাবার খাওয়া শুরু করে দেন। তবে এটা সবচেয়ে বেশি ক্ষতিকর। তাই আধপেটা না খেয়ে এমন অনেক খাবার আছে যা ওজন কমাতে সাহায্য করে। তাই বুদ্ধি করে সেসব খাবার রাখুন ডায়েটে।

২। সূর্য নমস্কারঃ ওজন কমাতে সকালে উঠে সূর্য নমস্কার করা অত্যন্ত উপকারী। এটি ওজন কমাতে যেমন সাহায্য করে, তেমনই এটি ঘুমোতেও বেশ সাহায্য করে। যার ফলে ওজন ঝরানো সহজ হয়।

৩। কপালভাতি করুনঃ ওজন কমানোর অন্যতম সেরা উপায় কপালভাতি প্রাণায়াম। শরীরে পরিপাক ও হজমের দিক থেকে এই প্রাণায়ম খুবই ভালো। ভুঁড়ির ওজন কমিয়ে নিতে এটি খুবই কার্যকরি।

৪। ইন্টারমিটেন্ট ফাস্টিং শরিরের ওজন কমাতে সারকাডিয়ান ইন্টারমিটেন্ট ফাস্টিং খুব উপকারী। এই উপবাসে সূর্যাস্তের পর খাওয়া বন্ধ রাখতে হয়, এবং পরের দিন আবার ভোরবেলা থেকে খাওয়া শুরু করতে হয়। ৮ ঘণ্টা ধরে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খাওয়ার নিয়মই হল সার্কাডিয়ান ইন্টারমিটেন্ট ফাস্টিং।

৫। ঘুমঃ পুজোয় রাত জেগে ঠাকুর দেখার ফলে অনেকেরই ঘুম হয়না। ফলে সঠিক সময়ে ৭ থেকে ৮ ঘণ্টা ধরে ঘুমোলে তা শরীরের পক্ষে ভালো। এতে শরীর চনমনে হয়, ফিটনেসও ভালো থাকে।

৬। গরমজল পানঃ সকালে উঠে ঈষোদুষ্ণ গরমজল পান শরীরের পক্ষে ভালো। এটি শুধু ভুঁড়ি নয়, শরীরের বাকি জায়গায়ও বাড়তে থাকা মেদে ঝরে যায়।

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

মাদক মামলায় স্বস্তি পেলেন পরীমণি, পিছিয়ে গেল শুনানি

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের