হাসপাতালের ছাদে কাক-শকুনে ঠোকরানো লাশের সারি, পাকিস্তানে চাঞ্চল্য

হাসপাতালকে শোকজ

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  পাক-পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী চৌধুরী পারভেজ ইলাহির পরামর্শ দাতা তারিক জামান গুজ্জরকে ফোনে এক ব্যক্তি জানান, মুলতানের নিশতার হাসপাতালের ছাদে সারি সারি লাশ। ইতোমধ্যে বেশ কয়েকটি মৃতদেহে পচন ধরেছে। খবর ঠিক না ভুল, সেটা জানতে তারিক জামান সোজা চলে যান হাসপাতালে। তাঁর সঙ্গে ছিলেন বেশ কয়েকজন পদস্থকর্তা

মুখ্যমন্ত্রীর পরামর্শদাতাকে দেখে হকচকিয়ে ওঠেন হাসপাতাল কর্তৃপক্ষ। তারিক জামান বলেন, তিনি হাসপাতালের ছাদ এবং মর্গ পরিদর্শন করতে এসেছে। হাসপাতাল কর্তৃপক্ষের বিন্দুমাত্র বুঝতে অসুবিধে হয়নি কেন তারিক জামান ছাদ দেখার কথা বলছেন। প্রথমে তারা ছাদের তালা খুলতে অস্বীকার করে। তারিক জামান সাফ জানিয়ে দেন, ছাদের তালা না খুললে তিনি  সোজা থানায় গিয়ে এফআইআর দায়ের করবেন। চাপে পড়ে মর্গের দরজা খুলে দেওয়া হয়।

মর্গে ঢুকতেই উৎকট গন্ধ। নাকে রুমাল চাপা দিতে হয় সকলকলে। তারিক জামান দেখেন, মর্গের মেঝেতে ছড়িয়ে রয়েছে লাশ। লাশ চাদর দিয়ে ঢাকা নেই। বহু মহিলার মৃতদেহ পড়ে রয়েছে। মর্গ ঘুরে দেখার পর তারিক জামান ছাদে ওঠার সিদ্ধান্ত নেন। আর ছাদে গিয়ে চোখ তার উল্টে যাওয়ার জোগাড়। এখানে-ওখানে পড়ে রয়েছে দেহ। কোনও কোনও দেহে কাক-শকুন থাবা বসিয়েছে। ওই দৃশ্য দেখে তারিক জামান মেজাজ হারিয়ে ফেলেন। কেন এভাবে লাশ পড়ে রয়েছে, কেনই বা সেগুলিতে ক্ষতচিহ্ন তা জানতে চাইলে তারিক জামানকে বলা হয়, ডাক্তারি পড়ুয়ারা প্র্যাক্টিকাল ক্লাসে দেহগুলি ব্যবহার করে। তাদের ক্লাস শেষ হওয়ার পর দেহগুলি ছাদে রেখে দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়েছে।

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা