ওজন নিয়ে সমাজের ট্যাবু ভাঙার সময় এসেছে হুমা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ আমাদের সমাজে বেশিরভাগ ক্ষেত্রেই গায়ের রং এর পাশাপাশি শরীরের ওজন বা শরীরের আকারকেও সৌন্দর্যের মাপকাঠি হিসেবে গণ্য করা হয়ে থাকে। তাই বিভিন্ন সময় বেশি রোগা বা বেশি মোটা মেয়েদের বডি শেমিং-এর শিকার হতে হয়। বডি শেমিং-এর শিকার হওয়া সেইসব মেয়েদের পাশেই এবার দাঁড়াতে চলেছেন অভিনেত্রী হুমা কুরেশি(Huma Qureshi)। সম্প্রতি মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত ছবি ‘ডবল এক্সেল’ এই ছবির মাধ্যমেই সমাজের এই ট্যাবুর বিরুদ্ধে বার্তা দিতে চলেছেন হুমা। ছবিতে হুমা ছাড়াও অভিনয় করছেন সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল। এই ছবির হাত ধরেই বলিউডে পা রাখতে চলেছেন ক্রিকেটার শিখর ধাওয়ান। মুদাসসার আজিজ রচিত এবং সত্রম রামানি পরিচালিত, ডাবল এক্সএল ছবিটি আগামী ৪ঠা নভেম্বর মুক্তি পেতে চলেছে।

ছবিতে কুসংস্কার পূর্ণ সমাজের বিরুদ্ধে দুজন প্লাস সাইজের মহিলার লড়াইয়ের গল্প দেখানো হয়েছে। ছবি প্রসঙ্গে একটি বেসরকারি সংবাদ সংস্থাকে হুমা জানিয়েছেন, “পিতৃতান্ত্রিক এই সমাজ আমাদের বিশ্বাস করতে শিখিয়েছে যে একটি নির্দিষ্ট ওজনের অধিকারী মেয়েরা সুন্দর নয়। কিন্তু এবার এই ধারণা থেকে বেরিয়ে আসার সময় হয়েছে”। হুমা আরও বলেন, “যদি কেউ আত্মবিশ্বাসী থাকে তাহলে তাকে গ্ল্যামারাস দেখাবে”। তিনি বলেন, “আমি বিশ্বাস করি যেহেতু আমি এমন একটি শিল্প থেকে এসেছি যেখানে গ্ল্যামার পেশার একটি অপরিহার্য দিক, তাই আমার কাছ থেকে এই বার্তা পেয়ে অন্য মেয়েরা যারা তাদের ওজন নিয়ে হীনমন্যতায় ভোগে, তাঁরা আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবে”।

ছবিটির প্রসঙ্গে বেসরকারি সংবাদ সংস্থাকে হুমা আরও বলেন, “‘ডাবল এক্সএল’ একটি গুরুত্বপূর্ণ এবং বিনোদনমূলক চলচ্চিত্র”। তিনি বলেন “আমি সত্যিই বিশ্বাস করি যে সামাজিক পরিবর্তন, বাণিজ্যিক এবং পারিবারিক বিনোদনমূলক মজাদার চলচ্চিত্রের মাধ্যমেই ঘটে”।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ