গোলাপ জল টোনার হিসেবে দারুণ একটি উপাদান….

যার ফলে ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস, ব্রণের মতো সমস্যার ভয় থাকেনা, তাই গোলাপজল টোনার হিসেবে খুব উপকারী। 

Share:

নিজস্ব প্রতিনিধি: আমাদের ত্বকের ঔজ্জ্বলতা ধরে রাখতে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং সবটাই খুবই জরুরি। তবেই না, অল্প বয়সে চামড়া কুচকোবে না, বা বেশি বয়স হয়ে গেলেও চামড়া কুচকোনোর ভয়ও থাকবে না। তবে জানেন কী, ত্বকের পিএইচ ভারসাম্য ঠিক রাখতে খুবই উপকারী গোলাপজল। এতে থাকা ‘অ্যাসট্রিনজেন্ট’ উপাদান রোমকূপে ঢুকে জমা তেল ও ময়লা বের করে আনে। আর নিয়মিত গোলাপ জলের ব্যবহার ত্বকে তেলের পরিমাণ নিয়ন্ত্রণে রাখে, যার ফলে ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস, ব্রণের মতো সমস্যার ভয় থাকেনা, তাই গোলাপজল টোনার হিসেবে খুব উপকারী। 

জেনে নিন ত্বকে গোলাপজল ব্যবহারে যেসব উপকারিতা পাওয়া যায়-

১. গোলাপজলে থাকা অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান ত্বকে তৈরি হওয়া ক্ষত মেরামত করে। এছাড়াও গোলাপজলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের প্রতিটি কোষ সজীব রাখে। ফলে সবসময় ত্বক থাকে ঝলমলে।

২. অনেকেরই চোখের নীচে ফোলাভাব থাকে, কারণ ওই অংশের ত্বক খুব পাতলা হয়। এটি ঠিক করতে গোলাপজল চোখের নীচে লাগাতে যেতে পারে। 

৩. এছাড়াও ‘মেকআপ রিমুভার’ হিসেবেও গোলাপজল ব্যবহার হয়। তার জন্যে এক চামচ নারকেল তেল বা আমন্ড অয়েলের সঙ্গে দু চামচ গোলাপজল মিশিয়ে মেকআপ রিমুভার হিসেবে ব্যবহার করতে পারেন তাতে সহজেই মেকআপ উঠে যাবে। 

৪. এছাড়া শরৎ কিংবা শীত, যে কোনও ঋতুতেই গোলাপজল ব্যবহার করা যায়। মুখ শুকনো বা ঘামে ভেজা হোক সবেতেই গোলাপজল স্প্রে করলেই ত্বক সজীব থাকবে। তাতে ত্বকের বার্ধক্যও রোধ হয়। 

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

মাদক মামলায় স্বস্তি পেলেন পরীমণি, পিছিয়ে গেল শুনানি

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের