রুশ সেনা প্রশিক্ষণ শিবিরে বন্দুকবাজের হামলা, হত ১১

হামলায় জখম আরও ১৫

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রুশ সেনা প্রশিক্ষণ শিবিরে বন্দুকবাজের হামলা। প্রাণ হারিয়েছেন ১১জন। হামলায় জখম আরও ১৫। এদের মধ্যে সংখ্যাগরিষ্ঠের আঘাত গুরুতর। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।  হামলার পর দুই বন্দুকবাজ আত্মহনন করে। ঘটনায় সেনা ছাউনিতে চাঞ্চল্য তৈরি হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে হামলার খবর দিতে গিয়ে বলা হয়েছে, ১৫ অক্টোবর দুই অজ্ঞাতপরিচয় বন্দুকবাজ দক্ষিণ-পশ্চিমে ইউক্রেন সীমান্তের কাছে বেলগোরোডে সেনা ছাউনিতে ঢুকে নির্বিচারে গুলি চালিয়েছে। হামলায় প্রাণ হারিয়েছেন ১১জন রুশ সেনা। হামলায় জখম বাহিনীর আরও ১১জন। এদের মধ্যে সংখ্যাগরিষ্ঠের আঘাত গুরুতর। হামলার পর দুই বন্দুকবাজ আত্মঘাতী হয়। কী কারণে হামলা তা খতিয়ে দেখা হচ্ছে।এই দুই বন্দুকবাজের সঙ্গে কোনও সন্ত্রাসবাদী সংগঠনের যোগাযোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। হামলার পরে পরে সীমান্ত লাগোয়া সব সেনা ছাউনির নিরাপত্তা কঠোর করা হয়েছে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর এই প্রথম সে দেশের কোনও সেনা ছাউনিতে হামলা চালাল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজ। রাজনৈতিক মহলের একাংশের মতে, বিনা কারণে ইউক্রেনের ওপর রুশ সেনার অভিযানের বদলা নিতেই এই হামলা।

উল্লেখ করা যেতে পারে, ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে সে দেশের সংখ্যাগরিষ্ট নাগরিকদের মনে অসন্তোষ তৈরি হয়। কোনও কোনও প্রান্তে বিক্ষোভ মিছিলও হয়েছে। আন্তর্জাতিকমহলও এই অভিযানের নিন্দা করেছে। যদিও পুতিন এই সব সমালোচনা পাত্তা দিতে নারাজ। সাফ জানিয়ে দিয়েছেন ইউক্রেন দখল না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা