ছবি দেখে মনে হতে পারে জেল, আসলে….

সোশ্যাল মিডিয়ায় পোস্ট শিল্পপতি হর্ষ গোয়েঙ্কার

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ছবি প্রথবার দেখলে যে কারও মনে হতে পারে এটা কোনও দেশের অত্যাধুনিক জেলের ছবি। যে ছবি দেখে মনে হচ্ছে জেল, সেটা আসলে কোভিডে আক্রান্তদের আইসোলেশনে রাখার জন্য তৈরি করা হয়েছে। ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা। সেই সঙ্গে ছোট একটা টুইট –এই ছবি দেখে মনে করতেই পারেন এটা কোনও জেল। আপনি শুনলে অবাক হবেন এটা কোভিডে আক্রান্তদের আইসোলেশনে রাখার জন্য তৈরি করা হয়েছে।

ছবিটি প্রথম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ওয়াল স্ট্রিট সিলভার। ছবির সঙ্গে তারা একটা ক্যাপশনও জুড়ে দিয়েছে। চিনে কোভিডে আক্রান্তদের আইসোলেশনে থাকাকালীন জীবন। খবরে প্রকাশ, এই আইসোলেশন ওয়ার্ডে মহিলা, তাঁর সন্তানদের রাখা হয়। গর্ভবতীদেরও রাখা হয় এই কুঠুরিতে। এটা কি সত্যি করোনার জন্য না কি করোনাকে নিয়ন্ত্রণে রাখার জন্য?

সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল হওয়ার পর অনেকে মন্তব্য করেছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন। এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, এখানে যাকে রাখা হবে সে জানতেই পারবে না কেমন হবে তাঁর জীবন। … এভাবে কাউকে বন্দি করে রাখার কোনও মানেই হয় না। গোটাটাই বেশ সন্দেহজনক।

আরও এক টুইটার ইউজার লিখেছেন, করোনা ঠেকাতে চিনে কড়াকড়ি সাংঘাতিক রকমের। তারপরেও করোনাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। পুরোটাই হাস্যকর।এক টুইটার ইউজারের মন্তব্য তো রীতিমতো উদ্বেগজনক। সে লিখেছে, বলা হচ্ছে করোনায় আক্রান্তদের জন্য এভাবে আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে। চিনে নির্ঘাত করোনার থেকেও মারাত্মক কোনও রোগের প্রাদুর্ভাব শুরু হয়েছে।  

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা