স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক লুট-পাট, খোয়া গেল ৫ লক্ষের সোনা

তিনিও সেসময় বাড়ি ছিলেন না। তাঁর বাড়িতেও আলমারি ভেঙে বিভিন্ন সামগ্রী চুরি করে চম্পট দেয়। এরপর তাঁরা দুই ভাই সন্ধ্যায় বাড়ি ফিরলে দেখতে পায় ঘর লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ময়নাগুড়ি: স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরি। প্রায় ৫ লক্ষ টাকার সোনার গয়না নিয়ে চম্পট দেয় চোরের দল। একইসঙ্গে সমস্ত জিনিসপত্র লুট-পাট করে দুষ্কৃতীরা। ঘটনা তীব্র আতঙ্কিত ময়নাগুড়ি দেবীনগরের বাসিন্দারা। ক্ষতিগ্রস্ত স্বর্ণ ব্যাবসায়ী প্রণয় মল্লিক ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

প্রণয় মল্লিক পরিবারের সদস্যদের নিয়ে মঙ্গলবার তাঁর শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। বাড়ি ফাকা থাকার সুযোগ নিয়ে বাড়ির পিছন দিকের গ্রিলের তালা ভেঙে ঢোকে চোরের দল। আলমারি ভেঙে লুট-পাট চালায় তারা। ঘরে থাকা প্রায় ৬৫ গ্রাম সোনার গয়না ও নগদ কুড়ি হাজার টাকা হাতিয়ে নেয় দুষ্কৃতীরা। এরপরই ব্যবসায়ীর ভাই গৌড় মল্লিকের বাড়িতেও ঢোকে দুষ্কৃতীরা। তিনিও সেসময় বাড়ি ছিলেন না। তাঁর বাড়িতেও আলমারি ভেঙে বিভিন্ন সামগ্রী চুরি করে চম্পট দেয়। এরপর তাঁরা দুই ভাই সন্ধ্যায় বাড়ি ফিরলে দেখতে পায় ঘর লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে।
ঘটনায় স্বর্ণ ব্যবসায়ী প্রণয় মল্লিক জানান, ‘আমার ময়নাগুড়ি হাসপাতাল সংলগ্ন এলাকায় দোকান রয়েছে। কিন্তু দোকানে ভারী গয়না রাখি না, বাড়িতেই রাখা থাকে। কিন্তু শ্বশুরবাড়ি থেকে এসে দেখি আলমারি ভাঙা। সমস্ত কিছু ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে। আর সোনার গয়নাগুলিও খোয়া গিয়েছে। শুধুমাত্রা ৫ লক্ষ টাকার মতো গয়নাই নিয়ে গেছে চোরেরা।’ সঙ্গে সঙ্গে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ