২০২৩ সালে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত, জানালেন জয় শাহ

ভারতীয় ক্রিকেট দল ২০২৩ সালে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না বলে জানিয়ে দিলেন বিসিআইআই সেক্রেটারি জয় শাহ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় ক্রিকেট দল ২০২৩ সালে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না বলে জানিয়ে দিলেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। ২০২৩ সালে এশিয়া কাপ আয়োজন করতে চলেছে পাকিস্তান। সম্প্রতি একটি সূত্র জানিয়েছিল, ভারতীয় ক্রিকেট টিম এশিয়া কাপে খেলতে পাকিস্তানে যাবে। কিন্তু মঙ্গলবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় শাহ জানিয়ে দিলেন, ২০২৩ সালে এশিয়া কাপের টুর্নামেন্ট নিরপেক্ষ জায়গায় হতে পারে, পাকিস্তানে এশিয়া কাপের টুর্নামেন্ট হবে না বলে জানান তিনি।

ভারতীয় ক্রিকেট বোর্ডের ৯১তম বার্ষিক সাধারণ সভা আয়োজিত হয়েছে মুম্বইয়ে। মঙ্গলবার সেই সভার পর জয় শাহ বলেন, ‘আমরা পাকিস্তানে খেলতে যাব না। এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হতে পারে। পাকিস্তানে দল যাবে কি না সেই সিদ্ধান্ত সরকার নেয়। সেটা নিয়ে আমরা কোনও মন্তব্য করব না। ২০২৩ সালের এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হবে।’

ভারতীয় ক্রিকেট দল শেষবারের মতো পাকিস্তান সফর করেছিল ২০০৮ সালে। সেই সময় এশিয়া কাপ খেলতে পাকিস্তানে গিয়েছিল ভারত।  ভারতের শেষ বার ক্রিকেট খেলতে পাকিস্তান যাওয়া সেই সময়। ভারত ও পাকিস্তান ২০১২ সালের পর থেকে কোনো দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ খেলেনি। কেবলমাত্র বিশ্ব ইভেন্ট বা এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল ভারতীয় ক্রিকেট দল ও পাকিস্তানের ক্রিকেট দল।

অন্যদিকে মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন রজার বিন্নী। তাঁর নেতৃত্ব্বে এবার পরিচালিত হবে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি থাকছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ। প্রসঙ্গত ২০১৯ সাল থেকে বিসিসিআই এর সেক্রেটারির দায়িত্ব সামলাচ্ছেন জয় শাহ।

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় পরিবারের উপর ‘ডিম থেরাপি’, ভাইরাল ভিডিও

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

বালুরঘাট-মায়াপুর সরাসরি বাস পরিষেবা শুরু, কখন ছাড়বে, ভাড়া কত?

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেলেন গোধরায় ট্রেনে অগ্নিকাণ্ডের মূল চক্রী

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর

মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দফতরে হাজিরা দিলেন সাবিনা ইয়াসমিন