মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দফতরে হাজির সাবিনা ইয়াসমিন

Share:

নিজস্ব প্রতিনিধি: মোথাবাড়ি অশান্তির ঘটনায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিনকে হাজিরার নির্দেশ দিয়েছিল জাতীয় তদন্তকারী সংস্থা। সেই মতো আজ সোমবার (২৩ নভেম্বর) স্বামীর সঙ্গে তদন্তকারী সংস্থার দফতরে হাজির হলেন তিনি। সকাল ১১টার পরেই এনআইএ দফতরে পৌঁছন সাবিনা ও তাঁর স্বামী মেহবুব আলম। যদিও হাজিরার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন মন্ত্রী। তাঁর দাবি, এই তলবের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।

জানা গিয়েছে, মোথাবাড়ি কাণ্ডের তদন্তের স্বার্থে সাবিনা ইয়াসমিন এবং তাঁর স্বামীকে তলব করেছিল এনআইএ। সোমবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টোর মধ্যে তাঁদের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মেনেই নির্ধারিত সময়ের মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে পৌঁছন দু’জন। এনআইএ দফতরে ঢোকার আগে সাবিনা দাবি করেন, ঘটনার দিন তাঁর স্বামী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তবে নির্বাচনী কর্মসূচি থেকে ফেরার পথে এলাকায় অশান্তি দেখতে পেয়ে মেহবুব আলম পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন। জমায়েত সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছিলেন বলেও দাবি প্রাক্তন মন্ত্রীর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব নিয়ে ক্ষোভ প্রকাশ করে সাবিনা বলেন, এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। যদিও মোথাবাড়ি কাণ্ডে তাঁদের ভূমিকা বা তদন্তের প্রয়োজনে কী কী তথ্য জানতে চায় এনআইএ, তা এখনও স্পষ্ট নয়। আপাতত দম্পতিকে জিজ্ঞাসাবাদের পর তদন্ত কোন দিকে এগোয়, সে দিকেই নজর রাজনৈতিক মহলের।

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম, কলকাতায় কত?

সাতসকালে ঝাড়গ্রামে লাল ব্যাগ রহস্য! ঘটনাস্থলে বম্ব স্কোয়াড

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়াল কলকাতা হাইকোর্ট

সাতসকালে নবান্নের কাছে দুর্ঘটনা, গুরুতর জখম ২

বিজেপি বিধায়ক রেখা পাত্রের অসুস্থতা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য

প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় অধরা, ভারতের জন্য কঠিন হল WTC ফাইনালের রাস্তা

সঙ্গীত জগতে নক্ষত্র পতন! প্রয়াত ‘চোখ তুলে দেখো না’র সুরকার বাবুল বোস

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দফতরে হাজির সাবিনা ইয়াসমিন

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তীতে চলবে অতিরিক্ত মেট্রো!জেনে নিন সময় সূচি

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক