বাজি বিস্ফোরণ উড়ে গেলে গুদাম, হত চার

আহত সাত, সংখ্যাগরিষ্ঠের আঘাত গুরুতর

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: মধ্যপ্রদেশে বাজির গুদামে বিস্ফোরণ। প্রাণ হারিয়েছেন চার জন। আহত আরও সাত। এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, আহত সাতজনের মধ্যে তিনজনের আঘাত গুরুতর। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। ধ্বংসস্তুপের নীচে বেশ কয়েকজন চাপা পড়েছেন। তবে তাদের সংখ্যা কত, সে বিষয়ে এই খবর লেখা পর্যন্ত কিছু জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বাহিনী। পৌঁছে যায় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুরু হয়েছে উদ্ধার কাজ। 

বিস্ফোরণের ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বেলার দিকে মোরেনা জেলার জয়েতপুর রোডে বানমোর টাউনে। স্থানীয় সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ওই বাড়ির গুদামে কয়েক বছর ধরেই বাজি মজুত করে রাখা হত। এদিন সকালে বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে। আওয়াজ শুনে এলাকবাসী ঘর থেকে বেরিয়ে এসে দেখে বাড়িটি মাটির সঙ্গে মিশে গিয়েছে। ঝলসে গিয়েছে চারজনের দেহ। তারা দ্রুত পুলিশকে খবর দিলে পুলিশ দমকলবাহিনী ও জাতীয় বিপর্যয় বাহিনীকে নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনায় আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়।

ওই বাড়িতে ভাড়া থাকতেন বেশ কয়েকজন। মৃতেরা বাড়ির ভাড়াটে না গুদামের শ্রমিক, তা এই খবর লেখা পর্যন্ত জানা যায়নি। কী করে প্রশাসনের নজর এড়িয়ে বছরের পর বছর ধরে বাড়িতে গুদাম তৈরি করে বাজি মজুত করার কাজ চলছিল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এলাকার অনেকেই আপত্তি জানালেও সেই আপত্তিকে পাত্তা দিতে নারাজ ছিলেন বাড়িওয়ালা। 

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

শাড়ি পরে সাইকেল চালালেন, দৌড়লেনও! দুবাইয়ে নজর কাড়লেন ভারতীয় নারী, ভাইরাল ভিডিও

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

একঘেয়ে তরকারি ছেড়ে শীতে বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো চিলি কপি

বেশি দিন বাঁচতে চান? বাদ দিন অণ্ডকোষ, মত বিশেষজ্ঞদের

বিজেপিতে যোগ দেওয়ার পরেই বাবা মহাকালেশ্বরের দরবারে যুজবেন্দ্র চাহাল

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই অ্যাকশনে ইবি! কলকাতার দুই বাজারে চলছে নজরদারি

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

বাড়ল না অন্তর্বর্তী জামিনের মেয়াদ, মিলনকে দ্রুত আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

বিয়ের মরশুমে প্রায় দু-হাজার টাকা সস্তা হল সোনা, দাম কমল রুপোর

বিদেশযাত্রায় বাধা দেওয়ার অভিযোগে হাইকোর্টে CJP মুখপাত্র সৌরভ