চাদের প্রধানমন্ত্রীর কার্যালয় পুড়িয়ে দিল বিক্ষোভকারীরা

শেষ পর্যন্ত অবশ্য বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে নিরাপত্তা রক্ষীরা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নিষেধাজ্ঞা অমান্য করে রণংদেহী মেজাজে চাদের প্রধানমন্ত্রী সালেহ কেবজাবোর (Prime Minister Saleh Kebzabo) কার্যালয় পুড়িয়ে দিল সরকার বিরোধী বিক্ষোভকারীরা। দফতরে অগ্নিসংযোগ করার আগে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি লুঠপাটও চালানো হয়। শেষ পর্যন্ত অবশ্য বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে নিরাপত্তা রক্ষীরা।

গত বছর এপ্রিলে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সেনাদের দেখতে বেরিয়ে প্রাণ হারান চাদের প্রেসিডেন্ট ইদ্রিস দেবি (President Idriss Deby)। প্রায় ৩০ বছর ধরে চাদের শাসনভার সামলেছিলেন তিনি। দেবির (President Idriss Deby) মৃত্যুর পর তাঁর ছেলের নেতৃত্বে সামরিক পরিষদ (military council) গঠন করা হয়। ওই পরিষদের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়, ২০২৪ সালের অক্টোবরে দেশে সাধার‌ণ নির্বাচন হবে। কিছুদিন আগে সেই নির্বাচন পিছিয়ে দেওয়ার কথা জানায় সামরিক পরিষদ (military council)। আর তার পর থেকেই মধ্য আফ্রিকার দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। চাপের মুখে ইস্তফা দেন আলবার্ট পাহিমি প্যাদাক (Albert Pahimi Padacke)। গত সপ্তাহে দেশটির প্রধানমন্ত্রী মনোনীত হন ইউএনডিআর পার্টির সভাপতি সালেহ কেবজাবো (Saleh Kebzabo)।

কিন্তু তাতে পরিস্থিতির কোনও উন্নতি ঘটেনি। উল্টে বিক্ষোভ আরও তীব্র হয়েছে। বিক্ষোভ সামাল দিতে সভা-সমিতির উপরে নিষেধাজ্ঞা জারি করেছে চাদ সরকার। কিন্তু সেই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে বৃহস্পতিবার ভোরে রাজধানী এনজামেনার রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। পরে প্রধানমন্ত্রীর দফতরে চড়াও হয়ে অগ্নিসংযোগ করে। কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় নিরাপত্তা রক্ষীরা।

 

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা