প্রথম মহিলা প্রধানমন্ত্রী পেতে চলেছে ইতালি

অপেক্ষা সরকারি ঘোষণার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইতালিতে এই প্রথম কোনও মহিলা প্রধানমন্ত্রী পদে আসীন হতে চলেছেন। দেশ শাসনের দায়িত্ব পেয়েছেন জর্জিয়া মেলোনি। মেলোনি নিজেই টুইট করে দিয়েছেন এই খুশির খবর। স্বাভাবিকভাবেই এক মাহিন্দ্রক্ষণের সাক্ষী থাকতে চলেছে ইতালি। মেলোনির ক্ষেত্রে এটা যেমন ব্যক্তিগত প্রাপ্তি, দলের কাছেও। কারণ, ইতালিতে আজ পর্যন্ত ব্রাদার্স অফ ইতালি কোনওদিন শাসনক্ষমতায় আসীন হতে পারেনি। কিছুদিন আগে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন মারিও দ্রাঘি। ইস্তফায় ইতালিতে তৈরি হয় রাজনৈতিক অস্থিরতা। গত ২৫ সেপ্টেম্বর ইতালিতে অনুষ্ঠিত হয় নির্বাচন।

তার আগে হয়েছিল জনমত সমীক্ষা। সেই সমীক্ষার রিপোর্টে দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী পদের দৌড়ে এগিয়ে রয়েছেন জর্জিয়া মেলোনি। অন্যদিকে, বুথফেরত সমীক্ষার রিপোর্ট বলছে ২২ থেকে ২৬ শতাংশ ভোটে জিততে পারেন মেলোনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী বামপন্থী এনরিকো লোট্টা পিছিয়ে রয়েছেন। ভোটের প্রচারে ঝড় তুলেছিল মেলোনির স্লোগান – ঈশ্বর-দেশ ও পরিবার।

জানা মেলোনি যে প্রধানমন্ত্রী হতে চলেছেন, সেটা সকলেই জেনে গিয়েছে। দরকার আনুষ্ঠানিক ঘোষণার। ঘোষণা করবেন প্রেসিডেন্ট সার্জিও ম্যাত্তারেলা। শুক্রবার সকালে জর্জিয়া মেলোনি তাঁর কয়েকজন ঘনিষ্ঠদের নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকে সরকারের আগামীদিনে কী কাজ হবে, তার একটি খসড়া তৈরি করেন। মেলোনি ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন কেমন হবে তাঁর বিদেশনীতি। আর সেই বিদেশনীতিতে দলের কারও আপত্তি থাকতেই পারে। তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হবে না।

স্পষ্টবাদী। বেনিতো মুসোলিনির অন্ধভক্ত মেলোনি। চাইছেন, দলের অতীতের ভাবমূর্তিতে বদল আনতে। সেটা আনতে তিনি সক্ষম হন কি না, সেটাই দেখার।

আরও পড়ুন শপথ নেওয়ার একদিনের মধ্যেই পদত্যাগ সুইডেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা