নভ্যার নাম নিয়ে সিদ্ধান্তের সঙ্গে মজা পাপারাজ্জিদের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বইঃ বলিউডের আনাচে কানাচে কান পাতলে সিদ্ধান্ত চতুর্বেদী (siddhant chaturvedi) ও নভ্যা নেভলি নন্দার (Navya nanda) প্রেমের সম্পর্কের গুঞ্জন শোনা যায়। দুই সেলিব্রিটি নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একে অপরের পোষ্টে নিয়মিত মজাদার কমেন্ট করেন যা তাদের সম্পর্কের রসায়ন কে তুলে ধরে। এবার নভ্যার নাম নিয়ে সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে মজা করলেন মুম্বইয়ের পাপারাজ্জিরা। সম্প্রতি মুম্বাইয়ে ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে অংশ নিয়েছিলেন গলি বয় তারকা। সেখানেই পাপারাজ্জিদের সিদ্ধান্তকে নভ্যার বিষয়ে মজার ছলে প্রশ্ন করতে দেখা যায়। সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় সিদ্ধান্ত চতুর্বেদী দিওয়ালি পার্টিতে ঢোকার সময়ে পাপারাজ্জিরা তাঁকে একটু অপেক্ষা করে যেতে পারেন নভ্যা নন্দাও আসছেন। পাপারাজ্জিদের এই কথায় মজার ছলেই হাসি মুখে সিদ্ধান্ত চতুর্বেদী ক্যামেরার দিকে ঘুরে তাকিয়ে বলেন,”কি বলছেন আপনারা”? এরপরই তিনি তাড়াহুড়ো করে ভিতরে চলে যান। পরে নভ্যা নন্দাও মনীশ মালহোত্রার এই দিওয়ালি পার্টিতে যোগ দেন। তবে তিনি তাঁর ঘনিষ্ঠ বন্ধু শানায়া কাপুর এবং তার মা শ্বেতা বচ্চনের সঙ্গে এই পার্টিতে যোগ দেন। পার্টিতে নন্দা একটি লাল এবং সোনালি রঙের কম্বিনেশনে পোশাক পরেছিলেন। তিনি একটি লাল জমির উপর সোনালি রঙের কাজ করা ব্লাউজ এবং তাঁর সঙ্গে লাল ধুতি প্যান্ট । অন্যদিকে সিধান্তের পরনে ছিলো আইভরি রঙের কুর্তা এবং পায়জামা।

উল্লেখ্য সিদ্ধান্ত চতুর্বেদী এবং নভ্যা নন্দা দুজনে একে অপরের ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করা থেকেই তাদের মধ্যে প্রেমের গুজব ছড়িয়ে পড়ে।  যদি দু’জন কোন সময় একে অপরের পোষ্টে মন্তব্য করতে না পারতেন তবে তারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একে অপরের ছবি লাইক করতেন। এর থেকে দুজনের মধ্যে প্রেমের সম্পর্কের ধারণা দৃঢ় হয় ভক্তদের মধ্যে।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ