পুলিশের গুলিতে হত বিশিষ্ট পাক-সাংবাদিক

পাকিস্তানে ঝড়

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মারাত্মক ভুল পুলিশের। আর সেই ভুলের জন্য বেঘোরে প্রাণ হারালেন বিশিষ্ট পাক সাংবাদিক আর্শাদ শরিফ। পাকিস্তানে পৌঁছে গিয়েছে সাংবাদিকের মৃত্যুর খবর। দলমত নির্বিশেষে সকলে এই হত্যাকাণ্ডের নিন্দায় সরব। ঘটনায় কেনিয়ার রাজধানী নাইরোবিতে, রবিবার সন্ধ্যায়।

আর্শাদ শরিফ পাক-সংবাদমাধ্যমে অতি পরিচিত মুখ। সে দেশের অ্যারি নিউজে কর্মরত ছিলেন। প্রাণনাশের আশঙ্কায় কিছুদিন আগে তিনি কেনিয়া চলে যান। পুলিশ এই হত্যাকাণ্ডের খবর দিতে গিয়ে জানিয়েছে, গুলি চালানোর ঘটনাটি ঘটে রবিবার রাত ১০টায়। কেনিয়া পুলিশের দাবি, তারা এক গাড়ি চোরের খোঁজ করছিল। যান নিয়ন্ত্রণে রাখতে তৈরি করা হয় ব্যারিকেড। সে ব্যারিকেড ভেঙে পাক সাংবাদিকের গাড়ি এগিয়ে যেতে শুরু করলে গুলি চালায়।তাদের দাবি, ওই গাড়িতে আর্শাদ শরিফ ছিলেন সেটা তারা জানতেন না। তাদের সন্দেহ হয়েছিল, ওই গাড়িতে রয়েছে গাড়ি চোর। পুলিশ পর পর গুলি চালায়। একটি গুলি লাগে আর্শাদের মাথায়। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সাংবাদিক মৃত্যুর কোলে ঢলে পড়েন। পুলিশ ভুল করে গুলি চালিয়েছে।

পাকিস্তান সংবাদমাধ্যম মারফৎ সাংবাদিক হত্যার খবর পেয়েছে। তারা কড়া ভাষায় এই ঘটনার নিন্দা করেছে। কাঠগড়ায় তুলেছে কেনিয়া সরকারকে। দাবি তুলেছে তদন্তের। সেই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত পুলিশকর্মীর কড়া শাস্তির দাবি তুলেছে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এই হামলার নিন্দা করে জানিয়েছেন, ঘটনা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে পুলিশের গাফিলতি। শুধু সন্দেহের বশে একজনকে গুলি করে মেরে ফেলা হল।

আরও পড়ুন পুলিৎজার সম্মানিত কাশ্মীরি চিত্রসাংবাদিককে আমেরিকায় যেতে বাধা

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা