পাওয়া গিয়েছে বেনজিন, আশঙ্কা ক্যানসারের, পণ্য তুলে নিচ্ছে ইউনিলিভার

কানেক্টিকাটের একটি ল্যাবে পরীক্ষা করা হয় পণ্য

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ক্যানসার ছড়িয়ে পড়তে পারে, এই আশঙ্কায় ইউনিলিভার বিশ্বের বাজারে ছড়িয়ে পড়া একের পর এক পণ্য তুলে নিতে শুরু করেছে। সংস্থাসূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, তারা পণ্য তৈরি করতে ব্যবহার করে রাসায়নিক পদার্থ বেনজিন। আর এই বেনজিন থেকেই ছড়ায় ক্যানসার।

জার থেকে পণ্য তুলে নেওয়ার খবর দিয়েছে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। ইউনিলভার সেই সব পণ্য বাজার থেকে তুলে নিতে শুরু করেছে যা তৈরি হয়েছিল ২০২১ সালে এবং তার কয়েক বছর আগে। যে সব পণ্য সামগ্রী ইউনিলিভার বাজার থেকে তুলে নিতে শুরু করেছে সেই সব পণ্যের মধ্যে রয়েছে সংস্থার তৈরি ড্রাই শ্যাম্পু, ডোভ সাবান, স্প্রে ড্রাই শ্যাম্পু।

ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, ড্রাই শ্যাম্পুতে পাওয়া গিয়েছে, প্রোপেন এবং বুটেন। এই দুটি রাসায়নিক শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। এই দুই রাসায়নিক তৈরি হয় বেনজিন থেকে। একই ধরনের রাসায়নিক পাওয়া গিয়েছিল জনসন অ্যান্ড জনসনের নিউট্রোজেনা, এজওয়েল পার্সোনেল কেয়ার কোম্পানির তৈরি বানানা বোটে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, কানেক্টিকাটের একটি পরীক্ষাগারে ইউনিলিভারের তৈরি পণ্যের পরীক্ষা করা হয়েছিল। ল্যাব রিপোর্টে বলা হয়েছে, ইউনিলিভারের তৈরি বেশ কয়েকটি পণ্যে রাসায়নিক বেনজিন পাওয়া গিয়েছে, যা শরীর এবং স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। ক্যানসারের মতো মারাত্মক রোগ ছড়ায় এই বেনজিন থেকে। সেই রিপোর্ট পাওয়ার পরেই ইউনিলিভার বাজার থেকে তাদের সংস্থায় তৈরি পণ্য তুলে নিতে শুরু করেছে।

আরও পড়ুন Maharashtra: জনসন বেবি পাউডারের লাইসেন্স বাতিল

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা