দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাকিস্তানকে ৩১ হাজার কোটির আর্থিক সাহায্য ‘বন্ধু’ সৌদি আরবের

নিজস্ব প্রতিনিধি: জঙ্গিদের মদত দিতে গিয়ে ধূসর তালিকায় নাম রয়েছে পাকিস্তানের। তাই বিদেশের বিভিন্ন দেশ কিংবা ব্যাঙ্ক থেকে আর্থিক সাহায্য পেতে অসুবিধা হয় পাকিস্তানের। এই অবস্থায় সেদেশের অর্থনীতি কার্যত ধুঁকছে। কীভাবে দেশ চালাবেন প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান, তা চিন্তা করছেন সবসময়। ঠিক এইসময়েই বন্ধুর মত হাত বাড়ালো সৌদি আরব। প্রবল অর্থসঙ্কটে বিপর্যস্ত পাকিস্তান সরকারকে ৪২০ কোটি ডলার (প্রায় ৩১,৫০৯ কোটি টাকা) সাহায্য করবে সৌদি আরব। বুধবার পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে এটাই প্রস্তাব দিয়েছেন সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমন।

আপাতত পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে কূটনৈতিক সফরে গিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেই সফরে বুধবার রিয়াধে সলমনের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন যুবরাজ বিন সলমন। সেখানেই তিনি ইমরানকে প্রস্তাব দেন পাকিস্তান সেন্ট্রাল ব্যাঙ্কে ৩০০ কোটি ডলার (প্রায় ২২,৫০৬ কোটি টাকা) আমানত করবেন সৌদি যুবরাজ। পাশাপাশি ১২০ কোটি ডলারের (প্রায় ৯,০০৩ কোটি টাকা) পেট্রলজাত পণ্য খয়রাতির কথাও জানান সলমন। আর বন্ধুর সাহায্য লুফে নিয়েছেন ইমরান খান। সৌদি আরবের আর্থিক সাহায্যের প্রস্তাব গ্রহণ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পাকিস্তান সফরে গিয়েছিলেন সলমন। সে সময় করোনার ধাক্কায় বিধ্বস্ত পাক অর্থনীতির পুনরুজ্জীবনের জন্য অর্থসাহায্যের আবেদন জানিয়েছিলেন ইমরান। তখন কিছু না জানালেও বুধবার রিয়াধে পাকিস্তানকে আর্থিক সাহায্যের কথা জানিয়েছেন যুবরাজ।

Published by:

Share Link:

More Releted News:

ফের শুরু হচ্ছে যুদ্ধ? দেশের নাগরিকদের ইরান ছাড়ার পরামর্শ তেহরানের ভারতীয় দূতাবাসের

আমেরিকার হামলায় বাদ গিয়েছে পা, ঝলসেছে মুখ-ঠোঁট, প্লাস্টিক সার্জারি হবে মোজতবার

লেবানন ও ইজরায়েলের মধ্যে আরও তিন সপ্তাহ সংঘর্ষবিরতি, ইরানে পরমাণু অস্ত্র ব্য়বহার হবে না বলেও জানালেন ট্রাম্প

ট্রাম্পের মুখে ভারত ‘নরকের দ্বার’, ‘কুরুচিপূর্ণ মন্তব্য’, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

গোঁফ দিয়েই বিশ্বজয়, ভাইরাল তুরস্কের রাজনীতিবিদ

মাঝ আকাশে সেলফি তুলতে গিয়েই বিপত্তি, ৫৫ লক্ষ টাকা জরিমানা যুদ্ধবিমানের পাইলটকে!

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ