Iran: লকআপে ঢুকিয়ে সেলেব্রিটি শেফকে পিটিয়ে খুন পুলিশের

মৃতের নাম মেহরশাদ শাহিদি, বয়স মাত্র ১৯ বছর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মাশা আমিনির পর ইরান পুলিশের শিকার এবার সে দেশের বিখ্যাত তরুণ শেফ। তাকে লকআপে ঢুকিয়ে পিটিয়ে মেরেছে পুলিশ। মৃতের নাম মেহরশাদ শাহিদি। বয়স মাত্র ১৯ বছর। মাশা আমিনির হত্যাকাণ্ডের পর থেকে বিক্ষোভের আগুনে জ্বলছে ইরান। সেই ক্ষোভের আগুন এই মৃত্যু যে ঘি ঢালবে, তা ধরে নেওয়া যেতে পারে।

মর্মান্তিক ঘটনার খবর দিয়েছে দ্য টেলিগ্রাফ। দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুসারে, ইরাকের কারাক শহরে হিজাব বিরোধী মিছিল চলছিল। সেই বিক্ষোভ মিছিলে সামিল হয় ২১ বছরের তরুণ এই শেফ। দিচ্ছিল স্লোগান। ইরানের রেভেল্যুশনারি গার্ড মেহরশাদকে চিহ্নিত করে তুলে নিয়ে সোজা লক আপে ঢুকিয়ে দেয়। দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুসারে, লক আপে তাকে পুলিশ এমনভাবে মেরেছে যে তার মাথার খুলি ফেটে ঘিলু বেরিয়ে আসে। তরুণ শেফের পরিবারের দাবি, পুলিশ তাদের বয়ান দিতে গা জোয়ারি করেছিল। পরিবারকে বলা হয়েছিল, লিখতে হবে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মেহরের। পরিবার সেই দাবি মানতে অস্বীকার করে।

পরিবারের এক সদস্য জানিয়েছেন, পুলিশ আমাদের ছেলেকে পিটিয়ে খুন করেছে। ওর মাথায় ভয়াবহ আঘাতের চিহ্ন ছিল। পুলিশের তরফ থেকে আমাদের লিখতে বলা হয়েছিল হৃদরোগে আক্রান্ত হয়ে মেহরশাদ শাহিদির মৃত্যু হয়েছে। আমরা সেই দাবি মানতে অস্বীকার করি।

অন্যদিকে, ইরান সরকার যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। সে দেশের প্রধান বিচারপতি আবদোলমেহদি মৌসাভি বলেছেন, মেহরশাদ শাহিদির শরীরে কোনও ক্ষতচিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত হবে।

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা