নিউজিল্যান্ড সফরে বিশ্রাম দেওয়া হল বিরাট-রোহিতকে, অধিনায়ক হার্দিক-শিখর

বিশ্বকাপ খেলেই প্রথমে নিউজিল্যান্ড ও পরে বাংলাদেশ সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বিশ্বকাপ খেলেই প্রথমে নিউজিল্যান্ড ও পরে বাংলাদেশ সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। দুই সফরের জন্য আজ সোমবার সন্ধ্যায় ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই। নিউজিল্যান্ড সফরে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলি-রোহিত শর্মা-মহম্মদ সামি-রবিচন্দ্রন অশ্বনদের। কিউইদের বিরুদ্ধে টি-টুয়েন্টি সিরিজে অধিনায়কত্বের ভার তুলে দেওয়া হয়েছে হার্দিক পাণ্ড্যর কাঁধে। একদিনের ম্যাচে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান।

বিশ্বকাপের পরে নিউজিল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। সফরে তিনটি টি-টুয়েন্টি ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ খেলবে ব্লু ব্রিগেড। ১৮, ২০ ও ২২ নভেম্বর টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে কিউইদের। আর তিনটি একদিনের ম্যাচ হবে ২৫, ২৭ ও ৩০ নভেম্বর। বিশ্রাম দেওয়া হচ্ছে বিরাট কোহলি-রোহিত শর্মা-রবিচন্দ্রন অশ্বিন-দীনেশ কার্তিক-কে এল রাহুল- মহম্মদ সামি সহ এক ঝাঁক তারকাকে। বিসিসিআইয়ের পক্ষ থেকে ঘোষিত দলে কারা-কারা ঠাঁই পেলেন, এক নজরে দেখে নেওয়া যাক-

টিটুয়েন্টি সিরিজ়ের দলহার্দিক পাণ্ড্য (অধিনায়ক), ঋষভ পন্থ, শুভমন গিল, ঈশান কিশান, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আয়ার, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চহাল, কুলদীপ যাদব, আরশদীপ সিংহ, হর্ষল পটেল, মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক।

ওয়ান-ডে সিরিজ়ের দলশিখর ধবন (অধিনায়ক), ঋষভ পন্থ, শুভমন গিল, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আয়ার, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, শাহবাজ় আহমেদ, যুজবেন্দ্র চহাল, কুলদীপ যাদব, আরশদীপ সিংহ, দীপক চাহার, কুলদীপ সেন এবং উমরান মালিক।

হলিউডে শোকের ছায়া! প্রয়াত অস্কারপ্রাপ্ত অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার, বয়স হয়েছিল ৮১

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

বরুণ বিশ্বাসের খুনের মামলায় বড় পদক্ষেপ রাজ্যের, বিচারের আশায় পরিবার ও সুটিয়া

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের

হাসপাতালের বেডে গভীর ঘুমে অচেতন রোগী, মোবাইল হাতিয়ে চম্পট চোরের, ভাইরাল ভিডিও

গাড়িপ্রেমী রণবীরের গ্যারেজে নতুন সংযোজন, ১.৮ কোটির মার্সিডিজ ভি-ক্লাসের মালিক হলেন ‘রাম’

বিশ্বকাপ ফাইনালের আগেই দাবানলের ধোঁয়ায় ঢেকে গিয়েছে নিউ জার্সির আকাশ

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক