মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফরাসি রান্নার একটি জনপ্রিয় খাবার ক্রিমি চিকেন ক্রেপ রোল। পাতলা প্যানকেকের মতো ক্রেপের মধ্যে ক্রিমি চিকেনের পুর ভরে তৈরি করা হয়। খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে এটি তৈরি করে নিতে পারেন।

উপকরণ

ক্রেপ তৈরির জন্য:

ময়দা – ১ কাপ

ডিম – ২টি

দুধ – ১ কাপ

মাখন – ২ টেবিল চামচ

নুন – স্বাদমতো

গোলমরিচ গুঁড়ো – সামান্য

চিকেনের পুরের জন্য:

হাড়ছাড়া চিকেন – ২০০ গ্রাম

পেঁয়াজ কুচি – ১টি

রসুন কুচি – ১ চা চামচ

মাশরুম – ৫০ গ্রাম

মাখন – ১ টেবিল চামচ

ফ্রেশ ক্রিম – ½ কাপ

চিজ – ২ টেবিল চামচ

গোলমরিচ ও নুন – স্বাদমতো

পার্সলে বা ধনেপাতা – সামান্য

পদ্ধতি

একটি পাত্রে ময়দা, ডিম, দুধ ও নুন মিশিয়ে পাতলা ব্যাটার তৈরি করুন। ব্যাটার ১৫ মিনিট রেখে দিন। ননস্টিক প্যানে সামান্য মাখন দিয়ে অল্প ব্যাটার ছড়িয়ে পাতলা রুটির মতো ক্রেপ তৈরি করুন।দু’পিঠ হালকা সোনালি করে নামিয়ে রাখুন। প্যানে মাখন গরম করে পেঁয়াজ ও রসুন ভাজুন। চিকেন ছোট ছোট টুকরো করে দিয়ে ভালোভাবে রান্না করুন। মাশরুম, নুন ও গোলমরিচ দিন। এবার ফ্রেশ ক্রিম ও চিজ দিয়ে মিশিয়ে নিন। ঘন ও মোলায়েম পুর তৈরি হলে পার্সলে ছড়িয়ে দিন। প্রতিটি ক্রেপের মাঝখানে চিকেনের পুর রাখুন। দুই পাশ মুড়ে রোল তৈরি করুন।উপর থেকে সামান্য চিজ ছড়িয়ে দিন।১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওভেনে ৮ থেকে ১০ মিনিট বেক করুন। প্লেটে দুটি ক্রেপ রোল রাখুন। পাশে সামান্য সাদা সস, সেদ্ধ সবজি ও লেটুস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। এটি সকালের ব্রেকফাস্ট, সন্ধ্যার স্ন্যাকস অথবা বিশেষ অতিথি আপ্যায়নে পরিবেশন করতে পারেন।

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম