ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধি: ছুটির দিন রবিবারে (২২ নভেম্বর) ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল ২৮ বছরের যুবকের। মর্মান্তিক এই  ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।   

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবক সকালে ট্রেন ধরার উদ্দেশ্যে উত্তর ২৪ পরগণার খোলাপোতা এলাকা থেকে বাইকে করে চাঁপাপুকুর স্টেশনের দিকে যাচ্ছিলেন। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাঁর বাইকে ধাক্কা মারে। ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়েন ওই যুবক। দুর্ঘটনার তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। ক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক ট্রাকটিকে আটক করেন। তবে দুর্ঘটনার পর থেকে  ট্রাকের চালক পলাতক। 

আরও পড়ুন: ‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাটিয়া থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পুলিশ মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত যুবকের নাম ও পরিচয় জানা যায়নি।  কীভাবে এই দুর্ঘটনা ঘটল এবং ট্রাকের চালক কোথায় পালিয়ে গেল, তা খতিয়ে দেখছে পুলিশ। সেই সঙ্গেই মৃত যুবকের পরিচয় জানার চেষ্টাও চলছে।   

Auto Draft

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা