বাংলাদেশ সফরে অধিনায়ক রোহিত শর্মা, পূর্ণ শক্তি নিয়ে যাচ্ছে ভারত

সহ অধিনায়কের দায়িত্ব সামলাবেন কে এল রাহুল।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সাত বছর বাদে আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশ সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। সাত বছর আগে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে শেষ বার বাংলাদেশে গিয়েছিল ইন্ডিয়া ব্লু ব্রিগেড। ওই সফরে গিয়ে জোর ধাক্কা খেতে হয়েছিল। অতীতের সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখে এবার পূর্ণ শক্তির দল পাঠাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। একদিন ও টেস্ট সিরিজের জন্য সোমবার সন্ধ্যায় ভারতীয় দলের নাম ঘোষণা করা হয়েছে। অধিনায়ক হিসেবে থাকছেন রোহিত শর্মা। সহ অধিনায়কের দায়িত্ব সামলাবেন কে এল রাহুল।

বাংলাদেশের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে আগামী পয়লা ডিসেম্বর ঢাকায় পা রাখবে ভারতীয় ক্রিকেট দল। ৪, ৭ ও ১০ ডিসেম্বর ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাকিব আল হাসানদের বিরুদ্ধে তিনটি সীমিত ওভারের ম্যাচ খেলবে রোহিতরা। আর টেস্ট চ্যাম্পিয়ানশিপের অংশ হিসেবে দুটি টেস্ট খেলবে। ১৪ থেকে ১৮ ডিসেম্বর প্রথম টেস্ট হবে চট্টগ্রামে। আর ২২ থেকে ২৬ ডিসেম্বর  দ্বিতীয় টেস্ট হবে ঢাকা মিরপুর স্টেডিয়ামে। ২৭ ডিসেম্বর দেশে ফিরে আসবেন রোহিতরা।

বাংলাদেশের বিরুদ্ধে ঘোষিত টেস্ট দল হল: রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল (সহ অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পন্থ, কে এস ভরত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও উমেশ যাদব।

একদিনের দল: রোহিত শর্মা, কে এল রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পাতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, ঋষভ পন্থ, ঈশান কিষাণ, রবীন্দ্র জাদেজা, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, দীপক চাহর ও যশ দয়াল।

হলিউডে শোকের ছায়া! প্রয়াত অস্কারপ্রাপ্ত অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার, বয়স হয়েছিল ৮১

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

বরুণ বিশ্বাসের খুনের মামলায় বড় পদক্ষেপ রাজ্যের, বিচারের আশায় পরিবার ও সুটিয়া

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের

হাসপাতালের বেডে গভীর ঘুমে অচেতন রোগী, মোবাইল হাতিয়ে চম্পট চোরের, ভাইরাল ভিডিও

গাড়িপ্রেমী রণবীরের গ্যারেজে নতুন সংযোজন, ১.৮ কোটির মার্সিডিজ ভি-ক্লাসের মালিক হলেন ‘রাম’

বিশ্বকাপ ফাইনালের আগেই দাবানলের ধোঁয়ায় ঢেকে গিয়েছে নিউ জার্সির আকাশ

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক