পথচারীদের জন্যও কর বসাল ভুটান, ক্ষুব্ধ ব্যবসায়ীরা

এখন থেকে ভুটানে প্রবেশ করলেই পথচারীদের দিতে হবে দশ টাকা কর। এই নিয়ম লাগু হল আজ থেকে। এর ফলে ক্ষুব্ধ ব্যবসায়ীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি : এর আগে পর্যটকদের জন্য চার্জ ধার্য হয়েছিল। এবার পথচারীদের (pedestrians) ক্ষেত্রেও একই নিয়ম চালু হল ভুটানে (Bhutan)। এখন থেকে ভুটানে প্রবেশ করলেই পথচারীদের দিতে হবে দশ টাকা কর। এই নিয়ম লাগু হল আজ থেকে। প্রতিবেশী দেশ তথা ভারতের বন্ধু রাষ্ট্র ভুটানের একের পর এক একতরফা কর নীতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।

কোভিড পরবর্তী সময়ে আগে ভুটানে রাত্রিবাসের জন্য ‘সাসটেইনেবল ডেভলপমেন্ট ফি’র নামে ভারতীয়দের কাছ থেকে মাথাপিছু ১২০০ টাকা লাগু হওয়ার পর, এখন থেকে পথচারীদেরও আর ছাড় দিতে রাজি নয় ভুটান সরকার। এখন থেকে ভুটানের মাটিতে পা রাখতে হলে পথচারীদের মাথাপিছু গুনতে হবে দশ টাকা। নগদে অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে ওই পথকর মেটানো যাবে। যার পোষাকি নাম দেওয়া হয়েছে ‘ইউজার ফি’। দিনে যতবার জয়গাঁও থেকে ফুন্টসোলিং অথবা ফুন্টসোলিং থেকে জয়গাঁয় কেউ যাতায়াত করবেন, ততবারই মাথাপিছু দশ টাকা করে গুনতে হবে। ভুটানের নাগরিকদের জন্যেও ওই নিয়ম বলবৎ থাকবে। ভুটানের ফুন্টসোলিং জেলার অভিবাসন দফতরের পক্ষ থেকে ওই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

প্রতিদিন ভুটান থেকে ভারতে ও ভারত থেকে ভুটানে পর্যটক ছাড়াও হাজার হাজার মানুষ ব্যবসায়ীক কাজে ও দিনমজুরি খাটতে যান ফুন্টসোলিংয়ে। যাঁদের একটা বড় অংশ মুটে-মজদুর। স্বাভাবিক ভাবেই ভুটানের ওই একতরফা পথকর লাগু করা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিভিন্ন মহলে। বাণিজ্যিক মহলের তরফে পথচারীদের জন্য ওই কর চালু করা নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। কালচিনি ব্লক চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক রাকেশ পান্ডে বলেন ‘আপাতদৃষ্টিতে দশ টাকা সামান্য হলেও, দিনভর বহু মানুষকে একাধিক বার এপার-ওপার করতে হয়। পথচারীদের জন্যেও কেন কর চালু করা হ’ল তা বোধগম্য হচ্ছে না।’ ক্ষোভের সুর পর্যটন মহলেও, পর্যটন ব্যবসায়ীদের কথায় প্রথমে ভারতীয়দের ভুটানে রাত্রিবাসের জন্য ‘এসডিএফ’-এর নামে ১২০০ টাকা, পর্যটকদের ভুটানে নিয়ে যাওয়া গাড়ি প্রতি সাড়ে চার হাজার টাকা কর আরোপ, তারপর পথচারীদের জন্যেও মাথাপিছু দশ টাকা কর লাগু করা, সব কিছুর একটা মাত্রা থাকা উচিত। বিষয়টি নিয়ে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন ব্যবসায়ীরা।

ভয়ঙ্কর ঘটনা! আমেরিকার নর্থ হলিউডে পথচারীদের পিষে দিল গাড়ি, মৃত ৩

আজ ঝটিকা সফরে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভাইফোঁটার দিনে বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস ট্রেনের ৭টি কামরা, আহত একাধিক

বাড়িতে সুখ-সমৃদ্ধি বজায় রাখতে প্রধান দরজায় এইভাবে রাখুন তুলসি গাছ

ভাইফোঁটায় টাকা আসবে, নাকি খরচ বাড়বে? জানুন আজকের রাশিফল

মালদ্বীপ বা থাইল্যান্ডের ফিলিং পেতে ঘুরে আসুন গোয়ার পালোলেম সৈকতে

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার