অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানের কাছে হারের পর দুরন্ত প্রত্যাবর্তন ভারতের অনূর্ধ্ব-১৯ দলের। ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগের ছেলে আর্যবীরের চওড়া ব্যাটে ভর করে ভারত ৭ উইকেট হারিয়ে ৫০ ওভারে ৩০৯ রান তোলে।  আর্যবীর ১৬০ রানের ঝড়ো ইনিংস খেলেন। তবে রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয় বিশেষ নজর কাড়তে পাড়েননি। সেই রান তাড়া করতে নেমে লড়াই করলেও শেষ পর্যন্ত ভারতের তরুণদের দাপটের কাছে হার মানে সংযুক্ত আরব আমিরশাহির অনূর্ধ্ব-১৯ দল।  ৭০ রানে জয় ছিনিয়ে নেয় ভারতের ছোটরা।  সব উইকেট হারিয়ে ৫০ ওভারে ২৩৯ রানে ইনিংস শেষ করে সংযুক্ত আরব আমিরশাহি।  জয়ের ফলে সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। 

মঙ্গলবার (১০ নভেম্বর) টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায় সংযুক্ত আরব আমিরশাহি। প্রথমে ব্যাট করেই রানের পাহাড় গড়ে ভারতের ছোটরা। ৩১০ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরু থেকেই ধাক্কা সংযুক্ত আরব আমিরশাহি। ৮ ওভারের মাথায়  ওপেনার জয়নুল্লাহ রেহমানীকে (১৬) আউট করেন মোহিত উলভা। ঠিক তার পরেই ১৭ তম ওভারে সংযুক্ত আরব আমিরশাহির আরও এক ওপেনার আয়ন মিবাহকে বোল্ড করেন পরেশ প্যাটেল। ঠিক তার পরেই সাজঘরে ফেরেন ইয়াইন কিরণ রাই (২৯)। তাঁকে ফেরান যশবর্ধন সিং চৌহান। মাত্র ১৪ রান করে অর্জুন রাজপুতের বলে ফেরেন মহম্মদ নাসিফ জাহুফার।  ঠিক তার পরেই রানের খাতা না খুলেই ফিরে যান বিলাল খান। মানাল চৌহানের বলে আউট হন উদীশ সুরি (১৩)।  দলকে জেতাতে কিছুটা লড়াই করার চেষ্টা করেছিলেন  নূর আইওবি। তবে তাঁকেও ৩৯ রানে ফেরান ধীরাজ সুদ। ৪৮ তম ওভারে জোড়া উইকেট হারায় সংযুক্ত আরব আমিরশাহি।  

ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি ভারতের। অধিনায়ক লক্ষ্য রায়চন্দানি ৩২ বলে ১৭ রান করে আউট হন। এরপর ক্রিজে জমে যান আর্যবীর সেহওয়াগ এবং ভিকে বিনীত। শুরুতে বেশ সতর্কভাবে ব্যাটিং করলেও ধীরে ধীরে আক্রমণাত্মক হয়ে ওঠেন আর্যবীর। ১৬৮ বলে ১৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসে ছিল ১৭টি চার এবং ৭টি ছক্কা। ১৩১ বলে শতরান পূর্ণ করার পর আরও আগ্রাসী হয়ে ওঠেন এই তরুণ ওপেনার। শেষ পর্যন্ত ৪৫তম ওভারে নাসিম খানের বলে উডিশ সুরির হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। আর্যবীরের দুর্দান্ত ইনিংসের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ভিকে বিনীত। দু’জনে দ্বিতীয় উইকেটে ১৯৩ রানের বিশাল পার্টনারশিপ গড়েন। বিনীত ৬৯ বলে ৬৭ রান করে আউট হন। তাঁকেও ফেরায়  নাসিম খান। শেষদিকে যশবর্ধন সিং চৌহান ১০ বলে ১৭ রান করে দ্রুত রান তোলেন। অন্বয় দ্রাবিড় ৯ বলে ১২ রান করেন। অন্বয়ের উইকেট শিকার করে নাসিম । লক্ষ্য রাইচান্দানির ব্যাট থেকেও বেশি রান আসেনি। ৩২ বলে ১৭ রানে করে ফেরেন তিনি। বাকি কোনও খেলোয়াড়ের ব্যাটে সেই অর্থে রান আসেনি। তবে এদিন UAE-র হয়ে নাসিম খান সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন।

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ফ্রিজে পড়ে রয়েছে লাউ? ফেলে না রেখে বানিয়ে ফেলুন বরফি, রইল সহজ রেসিপি

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক