পঞ্চায়েত নির্বাচন যেন শান্তিপূর্ণ হয়, কড়া বার্তা অভিষেকের

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বারবার অশান্ত হতে দেখা গিয়েছে দক্ষিণ ২৪ পরগনাকে‌‌। আগামী বছরের ফেব্রুয়ারি বা এপ্রিলে পঞ্চায়েত নির্বাচন। এবারে যেন জেলা উত্তপ্ত না হয়ে ওঠে, নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে(Peacefull Election) হয়, এমনটাই নির্দেশ দিলেন ডায়মন্ডহারবারের সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Avishekh Banerjee)।

শুক্রবারে আমতলার দলীয় কার্যালয়ের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে তাঁর কড়া নির্দেশ, পঞ্চায়েত নির্বাচন(Panchayet Election) করতে হবে স্বচ্ছ ভাবে। উল্লেখ্য এর আগেও তিনি বলেছিলেন, পঞ্চায়েত নির্বাচনে কোনও রকম বলপ্রয়োগ বরদাস্ত করা হবে না।শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকও করেন সাংসদ(MP)। তাঁর স্পষ্ট বার্তা, বুথে বসে প্রার্থী ঠিক করতে হবে। আর সেই তালিকায চূড়ান্ত অনুমোদন দেবে শীর্ষ নেতৃত্ব। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কড়া নির্দেশ, মিলেমিশে কাজ করতে হবে। কোনও বিভাজন বরদাস্ত করা হবে না।

ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, আগামী ডিসেম্বর মাসের শুরুর দিকেই শুভেন্দু গড় কাঁথিতে হবে সভা।পঞ্চায়েত নির্বাচনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত নন্দীগ্রামকে(Nandigram) এবার চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছে রাজ্যের শাসক দল ।তাই ইতিমধ্যে সেখানে কুনাল ঘোষকে বাড়তি দায়িত্ব দেওয়ার পাশাপাশি, সর্বশক্তি নিয়ে প্রচারে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, বিদেশ থেকে চোখ অপারেশন করে আসার পর থেকে তিনি বাড়িতেই ছিলেন। শুক্রবারই তিনি প্রথম নিজের কেন্দ্র দিয়ে পঞ্চায়েত নির্বাচনে সাংগঠনিক তৎপরতা শুরু করলেন।এদিন তিনি সাংগঠনিক বৈঠক করার পাশাপাশি ওই এলাকার কর্মীদের সঙ্গেও কুশল বিনিময় করেন।

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও