স্বাধীন ভারতের প্রথম ভোটারের জীবনাবসান

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন স্বাধীন ভারতের প্রথম ভোটার শ্যাম সারান। বয়স হয়েছিল ১০৬ বছর।

Share:

নিজস্ব প্রতিনিধি, কিন্নৌর (হিমাচলপ্রদেশ):  শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন স্বাধীন ভারতের প্রথম ভোটার শ্যাম সারান নেগি। বয়স হয়েছিল ১০৬ বছর। নেগির প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। শোক প্রকাশ করেছে ভারতের নির্বাচন কমিশন। শ্যাম সারানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি লেখেন, নবপ্রজন্মের ভোটারদের কাছে তিনি অনুপ্রেরণা শক্তি হিসেবে রয়ে যাবেন।

মুখ্যমন্ত্রী ঠাকুর নিজের টুইটার হ্যান্ডেলে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে বলেন  শ্যাম সারানের প্রয়াণের খবরে তিনি শোকস্তব্ধ। মৃত্যুর আগেও তিনি তাঁর নাগরিক কর্তব্য পালন করে গিয়েছেন। তাঁর এই নাগরিক কর্তব্য দেখে রাজ্যবাসী অভিভূত। শ্যাম সারানের প্রতি রইল আমার শ্রদ্ধা। তাঁর পরিবারের প্রতি জানাই সমবেদনা। ওনার আত্মার শান্তি কামনা করি।  

কমিশনের তরফ থেকে টুইট করে বলা হয়েছে, শ্যাম সারান নেগির পরিচয় শুধুমাত্র স্বাধীন ভারতের প্রথম ভোটার হিসেবে নয়, তিনি ভারতীয় ভোটারদের উৎসাহদাতাও বটে। শ্যাম সারানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে নির্বাচন কমিশন। সমবেদনা জ্ঞাপন করছে তাঁর পরিবারের প্রতি।

হিমাচল প্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক মনীশ গর্গও শ্যাম সারানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। নিজের টুইটার হ্যান্ডেলে তাঁর টুইট প্রজন্মের পর প্রজন্মকে তিনি ভোটদানে উৎসাহ জুগিয়েছেন। তাঁর প্রয়াণে একটি যুগের অবসান ঘটল।

নির্বাচন কমিশন সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, শ্যাম সারান তাঁর প্রথম নাগরিক অধিকার প্রয়োগ করেন ১৯৫১-য়ের ২৩ অক্টোবর। শেষবার ভোট দিয়েছেন সদ্য সমাপ্ত হিমাচল বিধানসভা নির্বাচনে।

আরও পড়ুন স্বাধীন ভারতের প্রথম ভোটার পূর্ণ করলেন ১০৫ বছর

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় পরিবারের উপর ‘ডিম থেরাপি’, ভাইরাল ভিডিও

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

বালুরঘাট-মায়াপুর সরাসরি বাস পরিষেবা শুরু, কখন ছাড়বে, ভাড়া কত?

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেলেন গোধরায় ট্রেনে অগ্নিকাণ্ডের মূল চক্রী

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর

মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দফতরে হাজিরা দিলেন সাবিনা ইয়াসমিন