জাতীয় সঙ্গীতের মতোই মর্যাদা বন্দেমাতরমের, কোর্টে হলফনামা কেন্দ্রের

বন্দেমাতরম জাতীয় সঙ্গীত জনগণ মনঅধিনায়কের মতোই মর্যাদা পায়। দিল্লি হাইকোর্টে এই মর্মে একটি হলফনামা জমা দিল কেন্দ্র।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : বন্দেমাতরম (VandeMataram) জাতীয় সঙ্গীত (National Anthem), জনগণ মনঅধিনায়কের মতোই মর্যাদা পায়। দিল্লি হাইকোর্টে এই মর্মে একটি হলফনামা (Affidavits) জমা দিল কেন্দ্র। বন্দেমাতরম নিয়ে একটি জনস্বার্থ মামলায় এই হলফনামা দেয় কেন্দ্রীয় সরকার।

হলফনামায় বলা হয়েছে, কোনও সরকারি অনুষ্ঠানে যেমন জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক, বন্দেমাতরম গাওয়ার ক্ষেত্রে সে ধরণের কোনও বাধ্যতা নেই। তবু বন্দেমাতরম দেশের মানুষের আবেগের সঙ্গে জড়িত। মানুষের হৃদয়ে রয়েছে বন্দেমাতরম। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে দিল্লি হাইকোর্টে এক জনস্বার্থ মামলায় এই হলফনামা দেয়। অশ্বিনী কুমার উপাধ্যায় নামে এক আইনজীবী বন্দেমাতরমকে জাতীয় সঙ্গীতের মতো মর্যাদা দেওয়ার দাবিতে জনস্বার্থে মামলা করেন। রাষ্ট্রীয় গান এবং জাতীয় সঙ্গীত উভয়েরই নিজস্ব পবিত্রতা রয়েছে এবং সমান সম্মানের যোগ্য বলে জোর দিয়ে কেন্দ্র জানিয়েছে যে, বর্তমান কার্যধারার বিষয়বস্তু কখনই একটি রিট পিটিশনের বিষয় হতে পারে না। পাশাপাশি কোর্টকে কেন্দ্র জানায়, এর আগে দেশের শীর্ষ আদালত যেহেতু এ বিষয়ে সংবিধানে কোনও উল্লেখ নেই তাই বিষয়টিতে ঢুকতে অস্বীকার করেছিল।

কেন্দ্রের বক্তব্য, বন্দেমাতরম ও জনগণ মনঅধিনায়ক সব সময়ই সমান মর্যাদা পেয়ে আসছে। দিল্লি হাইকোর্টে কেন্দ্র জানিয়েছে, এই মামলাটিকে তারা প্রতিপক্ষ হিসাবে দেখছে না। এ ব্যাপারে কোর্টের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা হবে বলেও কেন্দ্রের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ