৮৩ বছরের ‘তরুণকে’ বিয়ে করতে পোল্যান্ড থেকে পাকিস্তানে ২৮ বছরের তরুণী

নেটিজেনরা মুগ্ধ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কথাতেই আছে – প্রেম কোনও বাঁধাই মানে না। সেটা এর আগেও একাধিকবার প্রমাণিত হয়েছে। আরও একবার প্রমাণ দিলেন ২৮ বছরের তরুণী।

তরুণী পোল্যান্ডের নাগরিক। বিয়ে করেছেন পাকিস্তানের ৮৩ বছরের এক ‘তরুণকে’। পাত্র এবং পাত্রীর সঙ্গে পাঠকের পরিচয় করিয়ে দেওয়া যাক। পাত্রের নাম হাফিজ মহম্মদ নাদিম। আর পাত্রী ব্রোমা। হাফিজের বাড়ি পাকিস্তানের হাফিজাবাদে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, হাফিজ পেশায় একজন অটো মেকানিক।

দ্য ডেইলি পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে নাদিম জানিয়েছেন, ছয় বছর আগে ব্রোমার সঙ্গে তাঁর টেলিফোনে কথা হয়। প্রথম আলাপেই একে অপরের প্রেমে পড়েন। কিন্তু এই ছয় বছরের মধ্যে কেউ কারও সঙ্গে দেখা করেনি। যা কিছু কথা শুধু ফোনেই। প্রশ্ন হল, কে প্রথম কাকে প্রেমের প্রস্তাব দেয়। দ্য ডেইলি পাকিস্তানকে নাদিম বলেছেন, ঠিক সেভাবে প্রস্তাব দেওয়া হয়নি। দুজনেই দুজনকে ভালোবেসে ফেলে। তাই, সরাসরি বিয়ের প্রস্তাব। পাত্র এবং পাত্রীর পরিবার কথা বলে বিয়ের প্রস্তাবে সম্মতি দেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাদের এই প্রেমের গল্প, যা পড়ে নেটিজেনরা মুগ্ধ। নেটিজেনরা বলছে –

সুখে থাক

সুখী কর সবে

তোমাদের প্রেম

ধন্য হোক ভবে।

তবে এই ধরনের ঘটনা এই প্রথম ঘটল না নয়। এর আগেও এমনই একটি চমকপ্রদ প্রেম কাহিনিতে মুগ্ধ হয়ে গিয়েছিল নেটিজেনরা। 

আরও পড়ুন রানওয়ে দিয়ে যাবেন ‘ভগবান’, পাঁচ ঘণ্টা বন্ধ উড়ান

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা