হামলাস্থল থেকে মঙ্গলবার আন্দোলন শুরুর ডাক ইমরানের

প্রাণঘাতী হামলার পর এটাই প্রথম ইমরানের সাংবাদিক সম্মেলন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পথে নামার আগেই পাক সরকারের বিরুদ্ধে বোমা ফাটালেন ইমরান খান। জানিয়ে দিলেন, ওয়াজিরাবাদের যে স্থানে তাঁর ওপর হামলা হয়েছে, মঙ্গলবার সেই জায়গা থেকে ফের শুরু হবে লডা়ই।  রবিবার হাসপাতাল থেকে সাংবাদিক সম্মেলনে দলীয় কর্মী-সমর্থকদের এই বার্তাই দিয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী। বলেন – দল সিদ্ধান্ত নিয়েছে, ওয়াজিরাবাদের যে জায়গায় আমার ওপর হামলা হয়েছে, মঙ্গলবার সেই জায়গা থেকেই শুরু হবে আন্দোলন।  আমাদের গন্তব্য রাওয়ালপিন্ডি। আমি আপনাদের সঙ্গে রাওয়ালপিন্ডিতে যোগ দেব। 

রবিবার সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, হামলার পরে কেটে গিয়েছে, বেশ কয়েকটি দিন। কিন্তু পাক-পঞ্জাব পুলিশ  এফআইআর রুজু করতে অস্বীকার করছে। এফআইআরের জন্য চাপিয়ে দেওয়া হচ্ছে শর্ত। সেই শর্ত হল, কোনওভাবেই সেনাবাহিনীর কারও নাম এফআইআর-য়ে রাখা যাবে না। ইমরানের প্রশ্ন, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর অবস্থা এরকম হলে, আম আদমির অবস্থা কেমন হবে তা বলাই বাহুল্য। 

এদিনের সাংবাদিক সম্মেলেন ইমরান জানিয়েছেন, তাঁর ওপর প্রাণঘাতী হামলার নিরিখে পাক প্রধানমন্ত্রীর বিচারবিভাগীয় কমিশন গঠনের সিদ্ধান্তকে তিনি স্বাগত জানাচ্ছে। তবে সেই কমিশনের তদন্ত কতটা নিরপেক্ষ হবে, তা নিয়ে প্রশ্ন থাকছেই। প্রাণঘাতী হামলার সঙ্গে খোদ প্রধানমন্ত্রী জড়িত বলে তিনি দাবি করেছেন। উল্লেখ করেছেন সেনাকর্তার নামও। ইমরানের প্রশ্ন, কমিশন কি  এদের জেরা করবে? কমিশন যে এদের কাউকে জেরা করবে না, তা আর বলার অপেক্ষা রাখে না। 

ইমরানের এই বার্তা থেকে স্পষ্ট, তিনি তাঁর লক্ষ্য থেকে কোনও অবস্থাতেই সরে আসবেন না। ক্ষমতা থেকে দুর্নীতিগ্রস্ত সরকারকে উৎখাত না করা পর্যন্ত তিনি তাঁর সিদ্ধান্তে অটল থাকবেন। 

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা