জলপাইগুড়ি থেকে প্রায় আড়াই কুইন্টাল মণিপুরী গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩

গোপন সূত্রে খবর পেয়ে প্রায় আড়াই কুইন্টাল মণিপুরী গাঁজা (Manipuri Weed) বাজেয়াপ্ত করল রাজগঞ্জ থানার পুলিশ (police)।

Share:

নিজস্ব প্রতিনিধি: গোপন সূত্রে খবর পেয়ে প্রায় আড়াই কুইন্টাল মণিপুরী গাঁজা (Manipuri Weed) বাজেয়াপ্ত করল রাজগঞ্জ থানার পুলিশ (police)। এই ঘটনায় ৩ জন মাদকপাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের রবিবার আদালতে পেশ করবে পুলিশ।

শনিবার সকালে গোপন সূত্রে রাজগঞ্জ থানার পুলিশ অফিসারদের কাছে খবর আসে গাঁজা বোঝাই একটি কন্টেনার গুয়াহাটি থেকে আসছে। যা কিনা ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে রাজগঞ্জের উপর দিয়ে শিলিগুড়ির দিকে যাবে। যে কন্টেনারে করে গাঁজা আসছে তার নম্বরও পুলিশ জেনে যায়। মাদকপাচারকারীদের হাতেনাতে ধরতে ৩১ নম্বর জাতীয় সড়কের কাছে বিশেষ ভাবে নজর রেখেছিলেন তাঁরা। এরপর পুলিশ সেখান থেকে নির্দিষ্ট নম্বর প্লেট লাগানো গাড়ি আসতে দেখে দ্রুত গাড়িটিকে আটকায়। পুলিশ কন্টেনার খুলে তল্লাশি করার সময় দেখে কন্টেনার ফাঁকা। এতে পুলিশের সন্দেহ আরও বেড়ে যায়। তারপর তারা গাড়ির মধ্যে ভালো করে তল্লাশি করতে গিয়ে একটা চোরা কঠুরির খুঁজে পায়। আর সেই গুপ্ত কঠুরি খোলা মাত্র তাঁরা দেখতে পান একাধিক গাঁজার বাক্স। তখনি পুলিশ মাদকপাচারকারীদের গ্রেফতার করে এবং গাড়ির মধ্যে পাওয়া সব কটি গাঁজার বাক্স বাজেয়াপ্ত করেন।

শনিবারের ওই ঘটনায় পুলিশ সুপার সন্দীপ সেন জানিয়েছেন, ‘আমাদের স্পেশাল অপারেশন গ্রুপ ও রাজগঞ্জ থানার পুলিশের যৌথ অভিযানে প্রায় আড়াই কুইন্টাল গাঁজা উদ্ধার হয়েছে। যশবিন্দর সিং, বাবু সিং ও জিতেন্দ্র সিং নামে তিন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া তিন ব্যক্তিই পঞ্জাবের বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে মাদক সংক্রান্ত আইনে মামলা রুজু করা হয়েছে।’ গাঁজা পাচার মামলায় গ্রেফতার ৩ ব্যক্তিকে আজ আদালতে তোলা হবে।

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন