নিয়মরক্ষার ম্যাচে ঝলসে উঠলেন সূর্য, সেমিতে প্রতিপক্ষ ইংল্যান্ড

জিম্বাবুয়েকে তারা ৭১ রানে পরাজিত করে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে সকালেই পৌঁছে গিয়েছিল ভারত। বেলায় জিম্বাবুয়ের বিরুদ্ধে রোহিতদের ম্যাচ ছিল নিয়মরক্ষার। যদিও নিয়মরক্ষার ম্যাচে ভারতীয়দের পারফরম্যান্স দেখে একবারের জন্য মনে হয়নি তারা খেলতে হবে বলেই মাঠে নেমেছে। সেটা স্কোরবোর্ডের দিকে তাকালেই স্পষ্ট হবে। জিম্বাবুয়েকে তারা ৭১ রানে পরাজিত করে। তবে এদিনের ম্যাচে বিরাটের পারফরম্যান্স একেবারেই উল্লেখ করার মতো নয়। ২৫ বলে মাত্র ২৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন। 

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারতীয় শিবির। শুরু থেকেই ব্যাটিংয়ে ঝড় তোলেন কেএল রাহুল। তবে ওপেনার হিসেবে তাঁকে যোগ্য সঙ্গত দিতে পারেননি রোহিত শর্মা। মাত্র ১৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন রোহিত শর্মা। বিরাট কোহলি ব্যর্থ হওয়ায় বড রানের ইনিংস তৈরির দায়িত্ব গিয়ে পড়ে সূর্যকুমারের ওপর। সূর্য সেই দায়িত্ব যথাযথভাবে পালন করেন। এই দুইয়ের দৌলতে বড় রানের পাহাড় তৈরি করে ভারত। নির্ধারিত ২০ ওভারে ভারত ১৮৬ রান তোলে।

পরে ব্যাট করতে নেমে শুরু থেকেই জিম্বাবুয়ে শিবিরে শুরু হয় ব্যাটিং বিপর্যয়। প্রথম ১০ ওভারেই গুরুত্বপূর্ণ পাঁচ উইকেট হারিয়ে ফেলায় তারা চাপে পড়ে যায়। এমনিতেই এই ম্যাচকে কেন্দ্র করে তাদের মানসিক চাপ একটা ছিলই। সেই চাপকে আরও কিছুটা উর্ধ্বমুখী করে তোলে ভারতের বডো রানের ইনিংস। কিছুটা হলেও রুখে দাঁডা়নোর চেষ্টা করেন রিয়ান বার্ল এবং সিকন্দর রাজা। গড়ে তোলেন তোলেন ৬০ রানে জুটি। সেমিফাইনালে রোহিত শিবিরের প্রতিপক্ষ ইংল্যান্ড। 

আরও পড়ুন বিশ্বকাপের সেমিতে রোহিতদের পৌঁছে দিল নেদারল্যান্ডস

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ শিক্ষিত বেকারদের মাসিক ভাতা, কারা পাবেন জানিয়ে দিলেন শুভেন্দু

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় পরিবারের উপর ‘ডিম থেরাপি’, ভাইরাল ভিডিও

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

বালুরঘাট-মায়াপুর সরাসরি বাস পরিষেবা শুরু, কখন ছাড়বে, ভাড়া কত?

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর