রাজ্যে ডেঙ্গিতে এক দিনে মৃত্যু হল ৪ জনের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে নতুন করে একদিনে ডেঙ্গি আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যুর ঘটনা ঘটলো। কেষ্টপুরের বাসিন্দা সোমনাথের মৃত্যু হয় সল্টলেকের এ এম আর আই হাসপাতালে। সোমনাথ বাবু ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন গত পাঁচই নভেম্বর শনিবার। রুবি হাসপাতালে ডেঙ্গিতে(Dengu)আক্রান্ত হয়ে মৃত্যু হল আবু সৈয়দ মহলাদারের। এর পাশাপাশি নীলরতন সরকার হাসপাতালের(NRS Hospital) সাফাই কর্মী বুবাই হাজরার মৃত্যু হয় । বুবাইয়ের বাড়ি ছিল পূর্ব কলকাতার ট্যাংরা(Tangra) এলাকায়।সোমবার দুপুরে রিঙ্কি দাস নামে এক গৃহবধুর বেলেঘাটা আইডি হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটে। একই দিনে যে চারজনের মৃত্যু হয় প্রত্যেকের বয়স খুব অল্প।

সোমবার রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা বেড়ে হল ৭৯। রবিবার পর্যন্ত এই মৃত্যুর সংখ্যা ছিল ৭৫ । কিন্তু সোমবার একই দিনে পরপর চারজনের মৃত্যু হওয়ায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে রাজ্যে।কলকাতা সহ সল্টলেক এলাকা মিলিয়ে মোট ৩০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।গত ২৪ ঘন্টায় সল্টলেক ও কলকাতা সহ এই এলাকায় ডেঙ্গুতে মোট চারজনের মৃত্যু হল। উত্তর ২৪ পরগনা জেলাতে ডেঙ্গি পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ, এমনই অভিমত চিকিৎসকদের । এই ধরনের ডেঙ্গি উপসর্গ দেখা দিলে কেউ যাতে বাড়িতে না থাকে এবং তাকে তৎক্ষণাৎ যাতে হাসপাতালে ভর্তি করানো হয় সেই পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ডেঙ্গি ইস্যুতে বিরোধীরা শাসকদলের ওপরে চাপ বাড়াতে ক্রমশ সুর চড়াচ্ছে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে ইতিমধ্যেই রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য দপ্তর থেকে প্রতিটি জেলাকে প্রয়োজনীয় নির্দেশ পাঠানো হয়েছে। যেসব জেলাতে ডেঙ্গুর প্রভাব বেড়েছে, সেখানে স্বাস্থ্য দপ্তর(Health Department) থেকে প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিটি পৌরসভা ও পঞ্চায়েত এলাকাতে বিশেষভাবে কাউন্সিলরদের রাস্তায় নামার নির্দেশ দিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম। বিধান নগর কর্পোরেশনকে বিশেষ করে বাগুইআটি(Baguiati), কেষ্টপুর ও পার্শ্ববর্তী এলাকায় ডেঙ্গি রোধে নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। অথচ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বাগজোলা খাল(Bagjola Cannel) সংলগ্ন বিধান নগর কর্পোরেশনের কুড়ি নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় জমে থাকছে জঞ্জাল প্রতিদিন জঞ্জাল সংগ্রহের বাড়ি বাড়িতে আসা সাফাই কর্মীরা ঠিকমতো ডিউটি করছেন না এলাকায় ব্লিচিং পাউডার ছড়ানো এবং সাফাই করার কাজেও রয়েছে যথেষ্ট ঢিলেমি। ফলে ওই এলাকার জগৎপুর, নিউ আদর্শপল্লী, আদর্শ পল্লী,নবনিকেতন, শিমুলতলার বাসিন্দারা রীতিমতো আতঙ্কিত ।কারণ ঘরে ঘরে হচ্ছে জ্বর, হুঁশ নেই পুর কর্মীদের। যদিও বিধান নগর কর্পোরেশনের(Bidhannagar Corporation) মেয়র কৃষ্ণা চক্রবর্তী দাবী করেছেন, পুর কর্মীদের ডেঙ্গু দমনে সমস্ত রকম প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে । বাড়ি বাড়ি পাঠানো হচ্ছে আশা কর্মীদের ।স্থানীয় কাউন্সিলর দেরও গুরুত্ব দিয়ে এলাকা পর্যবেক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। ডেঙ্গু রোধে সর্বশক্তি নিয়ে কাজ করছে বিধান নগর কর্পোরেশন। তবে চাই মানুষের সচেতনতা ও সহযোগিতা।

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা