অস্ট্রেলিয়ার ক্যাসিনোতে শ্রীলঙ্কা ক্রিকেটারের হাতাহাতি, চলছে খোঁজ

নাম জানার চেষ্টা করছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দানুষ্কার বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগ এখনও টাটকা। এমন উত্তপ্ত আবহে ফাঁস হল শ্রীলঙ্কার এক ক্রিকেটারের কীর্তি। ফাঁস করেছে দ্য ডেইলি টেলিগ্রাফ। পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়া থাকাকালীন শ্রীলঙ্কার এক ক্রিকেটার গিয়েছিল ক্যাসিনোতে। ক্যাসিনোতে তাঁর সঙ্গে কয়েকজনের কথাকাটাকাটি শুরু হয়। মেজাজ হারিয়ে শ্রীলঙ্কার ওই ক্রিকেটার বাকিদের ওপর চড়াও হয়। তাদের মারধর করে। যদিও পত্রিকা সেই ক্রিকেটারের নাম প্রকাশ করেনি।

তবে দানুষ্কার ব্যাপারে তদন্ত কমিটি গঠন করার খবর দিতে গিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বিবৃতি ঘুরিয়ে স্বীকার করে নিয়েছে গোলমালের খবর। বিবৃতিতে বলা হয়েছে, অভিযোগ উঠেছে অস্ট্রেলিয়ায় থাকাকালীন শ্রীলঙ্কার বেশ কয়েকজন ক্রিকেটার নানা ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন। দানুষ্কার ঘটনায় সেই সব অভিযোগ চাপা পড়ে যায়। তবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সেই সব ঘটনারও তদন্ত করতে চাইছে। কে সেই ক্রিকেটার তার নাম জানার চেষ্টা করছে বোর্ড। 

এদিকে, দানুষ্কা গুনতিলকের বিরুদ্ধে ওঠা ধর্ষণের তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তিন সদস্যের কমিটির নেতৃত্ব দেবেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সিসিরা রত্নায়েকে। বাকি দুই সদস্য হলেন অ্যাটর্নি নিরোশানা পেরেরা এবং অ্যাটর্নি আসিলা রেকাওয়া। পাশাপাশি কমিটি টিম ম্যানেজারের জবাব তলব করেছে। শ্রীলঙ্কা ক্রিকেটে বোর্ড বিবৃতি জারি করে জানিয়েছে, দানুষ্কার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করবে তিন সদস্যের কমিটি। তদন্ত শেষে কমিটির সুপারিশ কার্যকর করা হবে।

আরও পড়ুন Danushka: ধর্ষণে অভিযুক্ত দানুষ্কাকে সাসপেন্ড করল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা