শীতকালে অ্যাজমা নিয়ন্ত্রনে রাখতে মেনে চলুন কিছু সহজ নিয়ম

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ বর্তমান দিনে হাইপারটেনশন, ডায়বেটিস কোলেস্টোরলের মত একটি খুব চেনা অসুখ অ্যাজমা। এই অসুস্থতায় রোগীর শ্বাসপ্রশ্বাসের জটিলতা দেখা দেয়। ফলে রোগীর স্বাভাবিক শ্বাস নিতে অসুবিধা হয়। বর্তমান দিনে বায়ু দূষণের মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় অ্যাজমায় আক্রান্ত হওয়ার সংখ্যা অনেকে বেড়ে গেছে। বয়স্ক মানুষদের পাশাপাশি অনেক ছোটো বাচ্ছাদেরও এখন্ অ্যাজমায় আক্রান্ত হতে দেখা যায়। বিশেষত শীতকালে (Winter) অ্যাজমার (Asthma) প্রকোপ বাড়ে। তাই শীতকালে অ্যাজমা রোগীদের একটু সাবধানতা অবলম্বন করতে বলেন চিকিৎসকরা। তবে শীতের শুরু থেকেই যদি কিছু ঘরোয়া টটকা মেনে চলা যায় তবে অ্যাজমা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায়।

১. নিয়মিত ব্রিদিং এক্সারসাইজ

অ্যাজমা রোগীদের জন্য ব্রিদিং এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ । বিশেষজ্ঞদের মতে  নিয়মিত ব্রিদিং এক্সারসাইজ  করলে অ্যাজমা অ্যাটাক কম হয়। এছাড়া অ্যাটাক হওয়ার সময়ও রোগীকে সতর্ক হয়ে যেতে হবে। এই উপায়েই অ্যাজমার সমস্যার সঙ্গে লড়াই করা সহজ হবে।

২. আদা খাওয়া প্রয়োজন  

অ্যাজমা রোগীদের জন্য নিয়মিত আদা খাওয়া প্রয়োজন। আদা শীতকালে সক্রিয় হয়ে ওঠা বিভিন্ন ব্যাকটেরিয়াকে মারতে সক্ষম হয়। ফলে নিয়মিত আদা খেলে বিভিন্ন ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে ফুসফুস সুস্থ থাকবে। তাই অ্যাজমা রোগীরা শীতকালে নিয়মিত আদা খেতে পারেন। শকালে অথবা সন্ধ্যায় চা দিয়ে আদা খেতে পারেন।

৩. ব্ল্যাক কফি অ্যাজমা পক্ষে উপকারী

শ্বাসকষ্ট শুরু হলে ফুসফুসে আটকে যাওয়া নালীকে রিল্যাক্স করানো অত্যন্ত জরুরী হয়ে পড়ে। এই পরিস্থিতিতে ব্ল্যাক কফি খাওয়া যেতে পারে। কারণ ব্ল্যাক কফি ফুসফুসের নালী খুলে দিতে সাহায্য করে।

৪. অ্যাজমা রোগীদের বেশি ঘুমানো উচিত নয়

অ্যাজমা রোগীদের বেশি ঘুমানো উচিত নয়। বেশি ঘুমালে সেক্ষেত্রে সমস্যা তৈরি হয়ে যেতে পারে। তাই সতর্ক হয়ে যাওয়া হল জরুরি।

৫। পোশাক ও বেড কভার নিয়মিত পরিষ্কার

অ্যাজমা নিয়ন্ত্রনে রাখতে ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিয়মিত পোশাক ও বেড কভার পরিষ্কার করা। বিশেষত বেড কভার ও পিলো কভার দুদিন অন্তর গরম জলে পরিষ্কার করতে হবে। কোনোভাবেই বেড কভার ও পিলো কভারে ধুলু জমতে দেওয়া যাবেনা।

এছাড়াও শীতের শুরু থেকেই চিকিৎসকের পরামর্শ মত নিয়ম মেনে চললে অ্যাজমা নিয়ন্ত্রনে রাখতে পারবেন।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা