ব্রিটিশ সেনাবাহিনীর হাতে খুন ৬৪ নিরীহ আফগান শিশু

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে থাকাকালীন ব্রিটিশ সেনারা বিশেষ অভিযানের নামে ৬৭ নিরীহ শিশুকে খুন করেছে। ২০০৬ থেকে ২০১৪ সালের মধ্যে ওই নৃশংস হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছিল। এক স্বেচ্ছাসেনী সংগঠনের তথ্য জানার স্বাধীনতা আইনে ব্রিটিশ সেনাবাহিনীর শিশুঘাতক ভূমিকা প্রকাশ হয়েছে। বিমান হানা ও যুদ্ধবিরতির সময়ে অতর্কিতে গুলি চালিয়ে ফুলের মতো নিষ্পাপ আফগান শিশুদের খুন করেছিল ব্রিটিশ সেনাবাহিনী।

আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে খতম করতে আফগানিস্তানে বিশেষ অভিযান চালিয়েছিল মার্কিন সেনাবাহিনী। সেই অভিযানে সামিল হয়েছিল ব্রিটিশ সেনারাও। ২০০৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত আফগানিস্তানে জঙ্গি দমনের নামে নির্বিচারে হত্যালীলা চালানোর অভিযোগ উঠেছিল মার্কিন নেতৃত্বাধীন শান্তি বাহিনীর নামে। গত বছর ব্রিটিশ সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, আফগানিস্তানে বিশেষ অভিযান চালানোর সময়ে ব্রিটিশ সেনার হাতে ১৬ আফগান শিশু প্রাণ হারিয়েছিল।

কিন্তু সরকারি দেওয়া সেই তথ্য ব্রিটেনের অধিকাংশ মানবাধিকার কর্মী বিশ্বাস করেননি। স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাকশন অন আর্মড ভায়োলেন্স ( Action on Armed Violence)-এর পক্ষ থেকে তথ্য জানার স্বাধীনতা আইনে ব্রিটিশ সেনার হাতে কত আফগান শিশুর প্রাণ গিয়েছিল, তা জানতে চাওয়া হয়েছিল। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, ২০০৬ থেকে ২০১৪ পর্যন্ত ব্রিটিশ সেনার হাতে ৬৪ আফগান শিশু প্রাণ হারিয়েছে। মোট ২৮৯ আফগান নাগরিককে খতম করা হয়েছিল। মৃতদের পরিবারকে মোট ৬ লক্ষ ৮৮ হাজার পাউন্ড ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। তাদের মধ্যে হেলমন্দ প্রদেশের নওয়া জেলায় ব্রিটিশ সেনার বিমান হানায় একই পরিবারের আট জন প্রাণ হারিয়েছিলেন।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা