সুস্থ চুলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হেনা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ অফিস অথবা ফ্যামিলি গেট টুগেদার বা বন্ধুদের সঙ্গে পার্টি আমাদের নিয়মিত সাজপোশাকের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল হেয়ার স্টাইল। চুলে যেরকম স্টাইলই করা হোক না কেন তার জন্য স্বাস্থ্যজ্জল চুল (Healthy hair)  অত্যন্ত গুরুত্বপূর্ণ। চুলের স্বাস্থ্য ভাল রাখার জন্য নিয়মিত চুলের যত্ন নেওয়াটা প্রয়োজন। শ্যাম্পু ও কন্ডিশনার ব্যাবহারের পাশপাশি অনেকেই চুলের উপযোগী বিভিন্ন হেয়ারপ্যাক ব্যবহার করে থাকেন। অনেকে আবার চুলে সিরাম ব্যবহার করে থাকেন। তবে বিশেষজ্ঞদের মতে চুলের স্বাস্থ্য ভালো রাখতে সপ্তাহে একদিন হেনা করা প্রয়োজন। হেনা (Henna) চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।  

১) হেনা চুলের প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কাজ করে

কর্মব্যস্ত জীবনে প্রতিদিনের ধুলো-দূষণে চুল গোড়ায় ময়লা জমে। চুলের গড়া পরিস্কার রাখতে কম বেশি সকলেই হাত বাড়ান বাজারচলতি বিভিন্ন শ্যাম্পু, কন্ডিশনার দিকে। এর ফলে চুলের গোড়া পরিস্কার হলেও রাসায়নিক দ্রব্য মিশ্রিত এই সব শ্যাম্পু, কন্ডিশনার ব্যবহারের ফলে চুল রুক্ষ হয়ে পড়ে। তাই চুল সুস্থ, সুন্দর ও কোমল রাখতে হেনা ব্যবহারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। সপ্তাহে এক দিন হেনা করলে চুলের প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কাজ করে। চুলের ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা থাকেনা।

২) হেনা চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে

চুল রুক্ষ হয়ে যাওয়ার পাশপাশি চুল ঝরে পড়ার সমস্যাতেও ভোগেন অনেকে। বিশেষত শীতকালে চুল ঝরার সমস্যা আরও বেড়ে যায়। চুলের পুষ্টি কমে যাওয়ার ফলে এই সমস্যার সৃষ্টি হয়। তাই বাইরে থেকে চুল চকচকে, মসৃণ হলেও চুলের গোড়া মজবুত রাখাটা অত্যন্ত প্রয়োজন। চুলের গোড়া মজবুত করতে এবং চুলের পুষ্টি বজায় রাখতে হেনা কার্যকরী ভূমিকা পালন করে। সপ্তাহে এক দিন হেনা করলে তা চুলের পুষ্টি ফিরিয়ে এনে চুলের গোড়া মজবুত ও শক্তিশালী করতে সাহায্য করে। এর ফলে চুল পড়ার সমস্যা অনেকটাই মুক্তি পাওয়া যায়।

৩) হেনা চুলের খুশকি প্রতিরোধে সাহায্য করে

শীতকালে অতিরিক্ত চুল ঝরার পাশপাশি আরও একটি গুরুত্বপূর্ণ সমস্যা হল খুশকি। এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকে বিভিন্ন অ্যান্টিড্যানড্রাফ শ্যাম্পু ও হেয়ার প্যাক ব্যবহার করে থাকেন। তবে এই সব রাসায়নিক দ্রব্য মিশ্রিত শ্যাম্পুর ব্যবহারেব সাময়িক সমস্যা থেকে মুক্তি পাওয়া গেলেও, তাতে আখেরে চুলের ক্ষতিই হয়। প্রাকৃতিক উপায়ে চুলের খুশকি দূর করত্ হেনার ব্যবহার অত্যন্ত উপকারী।

দুই প্রধানমন্ত্রীর গপ্পো, একজন বাজালেন স্যাক্সোফোন, একজন গাইলেন গলা ছেড়ে

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

‘আয়ুষ্মান ভারত না থাকলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘উন্নয়ন চাইলে রেজিনগরেও বিজেপিকে জেতান,’ হুমায়ুনের খাসতালুকে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর

শেষ চারে ওঠার লড়াইয়ে রাতে মুখোমুখি স্পেন-বেলজিয়াম

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সাদিও মানে

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

‘জেলে নয়, টুঙ্গিপাড়ায় পৈতৃক ভিটেয় ‘বন্দি’ রাখতে হবে’, তারেক সরকারকে শর্ত হাসিনার

‘হাত খুলে কাজ করবে পুলিশ,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

গ্রিন জোনে শেয়ার বাজার, পাঁচ লক্ষ কোটি টাকা লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলা, নিহত ১৭

ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল

স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের ২৪ ঘণ্টার মধ্যেই বারাসাত হাসপাতালের ১২ কর্মীকে শোকজ

কয়লা চুরি ও অবৈধ খনন রুখতে কড়া পদক্ষেপ! আইনি ক্ষমতা পেল CISF