স্টিভ জোবসের ব্যবহৃত জুতো নিলামে

সর্বোচ্চ দর উঠতে পারে ৬০ হাজার ডলার থেকে ৮০ হাজার ডলার।

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  নিলামে উঠল অ্যাপেল কর্তা স্টিভ জোবসের ব্যবহৃত চপ্পল। নিলাম শুরু হয়েছে ১১ নভেম্বর থেকে, চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। নিলামে সর্বোচ্চ দর উঠতে পারে ৬০ হাজার ডলার থেকে ৮০ হাজার ডলার। ভারতীয় টাকায় ৪৮,৩২, ৮৮৯ টাকা থেকে ৬৪,৪৩,৮৫২ টাকা। স্টিভ জোবসের ব্যবহৃত চপ্পল ছাড়াও নিলামে উঠেছে জিন পিগোজ্জির লেখা একটি বই। নিলাম সংস্থার ওয়েবসাইট অনুসারে, অ্যাপেল কর্তা ১৯৭০ থেকে ১৯০৮০ এই দশ বছর ওই চপ্পল ব্যবহার করতেন। জানা গিয়েছে, স্টিভ জোবসের ওই জুতো আগে ব্যবহার করতেন তাঁর ম্যানেজার মার্ক শেফ।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, স্টিভ জোবসের ওই জুতো কিছুদিনের জন্য একটি প্রদর্শশালায় রাখা হয়েছিল। প্রথম ২০১৭ সালে, ইতালির মিলানের একটি প্রদর্শশালায় স্থান পেয়েছিল স্টিভ জোবসের ওই ব্যবহৃত জুতো। পরবর্তীকালে মিলান থেকে জার্মানির একটি প্রদর্শশালায় নিয়ে যাওয়া হয়। মার্ক শেফ জানিয়েছেন, এই জুতো আকর্ষণের মূল কারণ  স্টিভ জোবস অর্বুদপতি হওয়ার পরেও তাঁর জীবন ছিল একেবারে সাধারণ মানুষের মতো। অফিসও তিনি ওই জুতো পরে আসতেন। কর্মসূত্রে অন্য কোথাও যেতে হলে ওই জুতো ছিল তাঁর সর্বক্ষণের সঙ্গী। আর যে বইটি নিলামে উঠেছে, সেখানেও স্টিভ জোবসের সম্বন্ধে দু-চার কথা লেখা রয়েছে। বইয়ের শিরোনাম দ্য টু ওয়ান থ্রি মোস্ট ইম্পর্ট্যান্ট মেন ইন লাইফ।  বইটিও সর্বোচ্চ দরে বিক্রি হতে পারে। 

আরও পডুন বাইকে UPSC aspirant স্টিকার, রসিক প্রতিক্রিয়ায় ডুবল নেট দুনিয়া

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা