ফিরে গিয়েছে রুশ সেনা, ইউক্রেনের খেরসনে বসন্তোৎসব

খুশিতে মেতেছে গোটা গ্রাম

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গত আট মাস ধরে বোমা-গুলির শব্দে কেঁপে উঠেছিল ইউক্রেনের খেরসন। শুধু কি বোমা-গুলি, রুশ সেনার হামলায় বহু নিরীহ মানুষকে বেঘোরে মরতে হয়েছে। অসহায় অবস্থায় সেই দৃশ্য চোখের সামনে দেখতে হয়েছিল তাদের যারা বেঁচে ছিলেন। ইউক্রেন সেনার পাল্টা মারে রুশ সেনাবাহিনী খেরসন ছাড়তে বাধ্য হয়েছে। এখন সেখানে বসন্তোৎসব।

সিভাৎলানা গালাক সংবাদসংস্থা এএফপিকে জানিয়েছেন, ঠিক কবে, কোনদিন খেরসনে রুশ সেনা ঢুকে পড়েছিল, তা মনে করতে পারছি না। কিন্তু মনে-প্রাণে বিশ্বাস করতাম, স্বপ্ন দেখতাম একদিন না একদিন খেরসন ছেড়ে চলে যাবে রুশ সেনা। আটমাস বাদে সেই স্বপ্ন পূরণ হয়েছে। আজ আমি খুশি। আমার মতো খুশি খেরসনের বাকি বাসিন্দারা।

গালাক বলে, রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে পালিয়ে বেড়াচ্ছিলাম। দিনটার কথা ঠিক মনে নেই। একজন রুদ্ধশ্বাসে এসে জানায়, রুশ সেনা আমায় খুঁজছে। কেন খুঁজছে সেটা জানার জন্য আমি আর অপেক্ষা করতে চাইনি। তখন সব থেকে গুরুত্বপূর্ণ ছিল নিজের প্রাণ রক্ষা, স্বামীর প্রাণ রক্ষা, প্রাণ রক্ষা সন্তানের।পালিয়ে যাওয়ার সময় একটি সেল আর একটু হলে মাথায় পড়ত। কপাল জোরে বেঁচে গিয়েছে।  আজ আমার মতো খুশি গ্রামের অন্যান্য বাসিন্দারাও। খেরসনে এখন বসন্তোৎসব।

উল্লেখ করা যেতে পারে,  ইউক্রেনের বিরুদ্ধে আচমকাই সেনা অভিযানে নামে রাশিয়া। তাদের এই অভিযানের নিন্দায় সরব আমেরিকা ও তাদের মিত্র দেশ। 

আরও পড়ুন ব্রিটিশ সেনাবাহিনীর হাতে খুন ৬৪ নিরীহ আফগান শিশু

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা