পাকিস্তানে জঙ্গলের রাজত্ব শেষ করব: ইমরান

হামলার পর এই নিয়ে দ্বিতীয়বার কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ ইমরানের

Share:

আন্তর্জাতিক ডেস্ক:   শেহবাজ শরিফ  অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে ফের সরব হলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। দলীয়  কর্মী- সমর্থকদের উদ্দেশ্যে রবিবার ভাষণ দিতে গিয়ে ইমরান বলেন, পাকিস্তান সরকার  তাঁকে খুন করার পরিকল্পনা করেছিল। নীল নকশা হয়েছিল সেপ্টেম্বরে। আল্লাহর আশীর্বাদ আমার জীবন রক্ষা করেছে। মনে পড়ছে সেই ছেলেটার কথা, যে নিজের জীবন বাজি রেখে ঘাতকে জাপটে ধরে ছিল। 

কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বার্তায় এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী নিশানা করেন সেনাপ্রধানকে। সেই সঙ্গে আত্মঘাতী হামলার পরেও এফআইআর দায়ের করা হয়নি, তা নিয়েও প্রশ্ন তোলেন ইমরান। দেশবাসী তথা দলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি প্রাক্তন প্রধানমন্ত্রী এবং নাগরিক। অথচ আমায় এফআইআর দায়ের করতে দেওয়া হয়নি। কারণ, এফআইআরে নাম ছিল পাকিস্তান সেনা প্রধান-সহ বেশ কয়েকজন আইএসআই কর্তার।

সুপ্রিম কোর্টের উদ্দেশ্যেও এদিনের ভাষণ থেকে বার্তা দিয়েছেন ইমরান খান। সর্বোচ্চ আদালতের প্রতি তাঁর বার্তা, মহামান্য আদালতের প্রতি আমার বার্তা পাকিস্তানে কী হচ্ছে একবার দেখুন। দেশবাসী ন্যায়বিচার চাইছে। দেশ শাসন করছে একটি দুর্নীতিগ্রস্ত দল, যারা দেশের সম্পদ লুঠ করে বিদেশে পাচার করে দিয়েছে।।

ইমরান বলেন- গত কয়েকমাস ধরে আমি বলে আসছি, এই মিলিজুলি সরকার দেশ চালাতে পারবে না। কারণ, এই সরকার জনগণের ভোটে জিতে আসেনি। জোর করে ক্ষমতা দখল করেছে। নির্বাচন একমাত্র রাস্তা। সাধারণ নির্বাচনের দাবিতে আমি পথে নেমেছি। লং মার্চ চলবে।

আরও পড়ুন ডিসেম্বরেই পাকিস্তানে ফিরছেন নওয়াজ শরিফ

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা