রাজ্যের ৫ পুরনিগমে ২জন করে ডেপুটি মেয়র, আসছে বিল

কলকাতা ও হাওড়া বাদে বাকি ৫টি পুরনিগমেই রাজ্য সরকার ২জন করে ডেপুটি মেয়র রাখার সিদ্ধান্ত নিয়েছে। তার জেরে বিল আনছে সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায়(Bengal) এখন মোট পুরনিগমের(Municipal Corporation) সংখ্যা ৭। এগুলি হল কলকাতা, হাওড়া, বিধাননগর, চন্দননগর, আসানসোল, দুর্গাপুর ও শিলিগুড়ি। এদের মধ্যে কলকাতা ও হাওড়া বাদে বাকি ৫টি পুরনিগমেই রাজ্য সরকার(West Bengal State Government) ২জন করে ডেপুটি মেয়র(Deputy Mayor) রাখার সিদ্ধান্ত নিয়েছে। আর তার জেরে রাজ্য বিধানসভায় খুব শীঘ্রই বিল আনতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নেতৃত্বাধীন সরকার। যদিও ইতিমধ্যেই আসানসোল পুরনিগমে ২জন ডেপুটি মেয়র রয়েছেন। এই বিলটি ছাড়াও বিল্ডিং প্ল্যান ও মিউটেশন সংক্রান্ত বিষয়েও একটি বিল আনতে চলেছে রাজ্য সরকার।  

আরও পড়ুন শুধু নয় কলকাতা, বাংলাজুড়েই এবার 5G পরিষেবা

নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের পুরনিগমগুলিতে কাজের ক্ষেত্রে আরও গতি আনার জন্যই মুখ্যমন্ত্রী কলকাতা ও হাওড়া বাদ দিয়ে বাকি ৫টি পুরনিগমের ক্ষেত্রে ২জন করে ডেপুটি মেয়র নিয়োগ করতে চাইছেন। ইতিমধ্যেই পরীক্ষামূলক ভাবে এই পদ্ধতি প্রয়োগ করা হয়েছে আসানসোল পুরনিগমের ক্ষেত্রে। এবার দুর্গাপুর, চন্দননগর, বিধাননগর ও শিলিগুড়ির ক্ষেত্রেও এই পদ্ধতির প্রয়োগ ঘটাতে চাইছেন মুখ্যমন্ত্রী। তবে কলকাতা ও হাওড়ার ক্ষেত্রে কেন এই নীতি প্রয়োগ করা হবে না তা জানা যায়নি। একই সঙ্গে হুগলি শিল্পাঞ্চল ও ব্যারাকপুর শিল্পাঞ্চল এলাকায় নতুন ৪টি পুরনিগম গঠন করার বিষয়ে যে সব জল্পনা চলছিল তা নিয়েও রাজ্য সরকার এখনই কোনও পদক্ষেপ করতে চাইছে না।

আরও পড়ুন মঙ্গলবার ডায়মন্ডহারবারে রিভিউ মিটিংয়ে সাংসদ অভিষেক

উত্তরপাড়া-কোতরং, কোন্নগর এবং রিষড়াকে নিয়ে ১টি পুরনিগম, শ্রীরামপুর বৈদ্যবাটী ও চাঁপদানীকে নিয়ে ১টি পুরনিগম এবং চুঁচুড়া ও বাঁশবেড়িয়াকে নিয়ে ১টি পুরনিগম গঠন করার জল্পনা ছড়িয়েছিল। একই সঙ্গে ভদ্রেশ্বর পুরসভাকে চন্দননগর পুরনিগমের সঙ্গে মিশিয়ে দেওয়ার কথাও ছিল। কাজ শুরু হয়ে গিয়েছিল ব্যারাকপুর শিল্পাঞ্চলে ১টি পুরনিগম গঠন করার বিষয়েও। কিন্তু এখনই এই সব বিষয়ে দ্রুত পদক্ষেপ করতে চাইছে না রাজ্য সরকার। নবান্ন সূত্রে তেমনটাই জানা গিয়েছে। একইসঙ্গে জানা গিয়েছে এতদিন অনলাইনে বিল্ডিং প্ল্যান ও মিউটেশন সংক্রান্ত বিষয় ৬০ দিনের মধ্যে ছাড়পত্র দেওয়ার নিদান ছিল। এবার তা কমিয়ে ১৫ দিনে নিয়ে আসছে রাজ্য সরকার তার জন্যও বিল আনা হবে। তবে এই দুটি বিষয় নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধীরা। তাঁদের দাবি, পুরনিগমে ডেপুটি মেয়রের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীকোন্দল মেটানোর জন্য। পদ দিয়ে দলে ধরে রাখার পাশাপাশি গোষ্ঠীকোন্দল মেটাতেই এই পদক্ষেপ করা হচ্ছে। সেই সঙ্গে বিল্ডিং প্ল্যান ও মিউটেশন সংক্রান্ত বিষয়ে পরিবর্তন আনা হচ্ছে প্রমোটারদের হাত শক্ত করতে। যদিও এই দুটি বিষয়ে শাসকদলের কোনও নেতা এখনও মুখ খোলেননি।

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা