অতি সঙ্কটজনক ঐন্দ্রিলা, তবুও আশাবাদী চিকিৎসকরা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্রমশ সঙ্কটজনক হচ্ছে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার (Aindrila Sharma) শারীরিক অবস্থা। শুক্রবার রাতে অভিনেত্রীর কাছের মানুষ সব্যসাচী চৌধুরী (Sabyasachi Choudhury) জানিয়েছিলেন মিরাকেল হয়েছে চিকিৎসায় সাড়া দিচ্ছেন ঐন্দ্রিলা। এরপর শনিবার মধ্যরাতেই ফের উদ্বেগ ছড়িয়ে পরে। জানা যায় শনিবার রাত ১২ টার পর অর্থাৎ রবিবার মধ্যরাতে পর পর ১০ বার মৃদু হার্ট অ্যাটাক হয় অভিনেত্রীর। তাঁর অবস্থা অতি সঙ্কটজনক বলে রবিবার জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের পক্ষ থেকে রবিবার অভিনেত্রীর শারীরিক অবস্থার কথা জানিয়ে বলা হয়েছে গত রাতে একাধিকবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর ভেন্টিলেশন সাপোর্টেই রয়েছেন অভিনেত্রী। তাঁকে সিপিআর দেওয়া হচ্ছে। চিকিৎসকেরা সর্বক্ষণ তাঁর শারীরিক অবস্থার ওপর কড়া নজর রেখেছেন। তবে সব রকম সাপোর্টে রাখা সত্ত্বেও ঐন্দ্রিলার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে। তবুও লড়াই চালাচ্ছেন চিকিৎসকরা। হাসপাতালে অভিনেত্রীর সঙ্গে রয়েছেন তাঁর মা বাবা এবং ঐন্দ্রিলার কাছের মানুষ অভিনেতা সব্যসাচী চৌধুরী।

উল্লেখ্য বৃহস্পতিবার থেকেই অভিনেত্রীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। চিকিৎসকরা এক প্রকার জবাব দিয়ে দেন। কিন্তু এরপর শুক্রবার ঐন্দ্রিলার বিশেষ বন্ধু সব্যসাচী চৌধুরী নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জানান মিরাকল হয়েছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিনেত্রী। শুক্রবারই সন্ধায় হাসপাতালে অভিনেত্রীকে দেখতে যান কামারহাটির বিধায়ক মদন মিত্র। এরপর রবিবার মধ্যরাতে আচমকাই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ঐন্দ্রিলার শারীরিক অবস্থা সংক্রান্ত সমস্ত পোস্ত সরিয়ে ফেলেন সব্যসাচী। তখন থেকেই আশঙ্কার প্রহর গুনতে শুরু করেন ঐন্দ্রিলার অনুরাগীরা। শুধু সব্যসাচী নয় অভিনেতা জিতু কমলও তাঁর ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল ফোটো সরিয়ে দিয়ে কালো করে দেন। এরপরই জানা যায় রবিবার মধ্যরাতে পর পর ১০ বার হৃদরোগে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে।   

আরও পরুন: ঐন্দ্রিলাকে দেখতে হাসপাতালে মদন মিত্র

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও