ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হত বহু, আহত কমপক্ষে সাতশো

হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান প্রশাসনের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, কম্পনে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫৬  জন। আহত প্রায়  তিন শতাধিক। এদের মধ্যে সংখ্যাগরিষ্ঠের আঘাত গুরুতর। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে প্রশাসনের তরফ থেকে আশঙ্কা করা হয়েছে। শুরু হয়েছে দেহ উদ্ধারের কাজ।

ইন্দোনেশিয়া সরকারের তরফ থেকে এই কম্পনের খবর দিতে গিয়ে বলা হয়েছে,  সোমবার বেলা দেড়টা নাগাদ তীব্র কম্পন অনুভূত হয় ইন্দোনেশিয়ায়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৬। কম্পন স্থায়ী ছিল বেশ কিছুক্ষণ। কম্পনের পরে বেশ কয়েকবার শক্তিশালী আফটারশকে কেঁপে ওঠে মাটি। এই দুইয়ের ধাক্কায় তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করে ঘর-বাড়ি। আতঙ্কে মানুষ বাইরে বেরিয়ে আসেন। কম্পনের কেন্দ্রস্থল ছিল সিয়াঞ্জুরের ১০ কিলোমিটার গভীরে। কম্পনের তীব্রতা কেঁপে ওঠে লেমব্যাং, বানদুং-সহ একাধিক অঞ্চল। জানা গিয়েছে, কম্পনের পরে পরপর নয়বার আফটারশক অনুভূত হয়। প্রতিটি আফটারশকের তীব্রতা ছিল রিখটার স্কেলে তিন থেকে চারের মধ্যে। প্রাথমিক খবরে মৃতের সংখ্যা ২০ বলা হলেও যে তীব্রতায় ইন্দোনেশিয়ার মাটি কেঁপে উঠেছে, তাতে এই সংখ্যাটা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। কম্পন প্রভাবিত এলাকায় পৌঁছে গিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, মৃত ৫৬ জনের দেহ উদ্ধার করা হয়েছে।   তবে এই সংখ্যাটা বেলা শেষে আরও  বাড়বে।

আরও পড়ুন আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, হত ৯৫০

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা