সাত অধিনায়ককে ফিফার হুমকি, নাকখত দিয়ে আর্মব্যান্ড বিপ্লবে ইতি

বাডা়বাড়ি না করার বার্তা ফিফার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হুমকি। সেটা আবার ফিফার তরফ থেকে। সেই হুমকির ধাক্কায় সাত দেশ তাদের পছন্দের আর্মব্যান্ড পরে মাঠে নামার পরিকল্পনা থেকে সরে এল। জানা গিয়েছে, ফিফার গাইডলাইন মেনে তারা আর্মব্যান্ড পরে মাঠে নামবে।

কাতারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই ইংল্যান্ড, ওয়েলস-সহ সাত দলের অধিনায়ক রামধনু রঙের আর্মব্যান্ড পরে মাঠে নামার সিদ্ধান্ত নেয়। এই ধরনের ব্যান্ড পরার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ওই সাত দেশের তরফ থেকে বলা হয়েছে, সাম্যের দাবিতে এবং এলজিবিটি সম্প্রদায়ের অধিকারের স্বপক্ষে রামধনু রঙের আর্মব্যান্ড পরে মাঠে নামবে।

ফিফার কানে গিয়েছে সেই পরিকল্পনার খবর। যেহেতু পরিকল্পনা ইংল্যান্ডের, ফিফার তরফ থেকে অধিনায়ক হ্যারি কানেকে জানিয়ে দেওয়া হয়েছে, বেশি বাড়াবাড়ি করলে কড়া পদক্ষেপ করা হবে। অধিনায়কের পদ তো যাবেই। সংশ্লিষ্ট দেশের বিরুদ্ধে জারি হবে নিষেধাজ্ঞা। সে ক্ষেত্রে পরবর্তী কালে ওই দল ফিফা আয়োজিত কোনও ফুটবল ম্যাচেই খেলতে পারবে না।  এই খবর পাওয়ার পর বাকি পাঁচ সমর্থনকারী দেশও ওই পথে না হাটার সিদ্ধান্ত নিয়েছে। ডেনমার্ক আবার রামধনু রঙের আর্মব্র্যান্ড পরার পাশাপাশি কালো জার্সি ও প্যান্ট পরে মাঠে নামার সিদ্ধান্ত নেয়। বাতিল সেটাও।

উল্লেখ করা যেতে পারে, আর্মব্যান্ড ইস্যুতে ফিফা জানিয়েছে, প্রতিটি ম্যাচে দুই দলের অধিনায়ক ভিন্ন ধরনের আর্মব্যান্ড পরে মাঠে নামুক। বিশ্বের কাছে বার্তা যাবে একমাত্র ফুটবল পৃথিবীকে ঐক্যবদ্ধ করতে পারে।

আরও পড়ুন আর্মব্যান্ড নিয়ে ফিফার সঙ্গে তীব্র সংঘাতে ইংল্যান্ড, ওয়েলস

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

কালীপুজোর পরেই আবহাওয়ার ভোলবদল! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম