সুসম্পর্ক চাইলেও বিজেপিকে দুষলেন ইমরান

ভারতের সঙ্গে সুসম্পর্কের কথা বললেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান।বিজেপি ক্ষমতায় থাকলে তা সম্ভব নয় বলেও মন্তব্য করেন ক্যাপ্টেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সঙ্গে সুসম্পর্কের কথা বললেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। সুসম্পর্ক তৈরি হলে দু’দেশই লাভবান হবেন বলে জানান তিনি। তবে বিজেপি ক্ষমতায় থাকলে দু’দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন ক্যাপ্টেন।

কিছুদিন আগে রাজনৈতিক কর্মসূচি চলাকালীন গুলিবিদ্ধ হন ইমরান খান। তাঁর রাজনৈতিক দল তেহরিক-ই-পাকিস্তান হামলার দায় চাপিয়েছে সে দেশের সরকার ও সেনার বিরুদ্ধে। সেই দায় ঝেড়ে ফেলতে ঘুরিয়ে ভারতের দিকে আঙুল তুলেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সানাউল্লা। তাঁর দাবি, শত্রু দেশের গুপ্তচর সংস্থা ইমরান খানকে খুন করতে চাইছে। যা ওয়াকিবহাল মহলের দাবি, ইমরানের উপর হামলার দায় ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’-এর দিকে ঠেলেছেন সানাউল্লা। যদিও ইমরানের দলই এই দাবি মানতে পারছে না। এই আবহেই ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমে মুখ খুললেন ইমরান। তাঁর কথায়, ‘যতদিন ভারতে জাতীয়তাবাদী শক্তি বিজেপি ক্ষমতায় রয়েছে ততদিন দু’দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক গড়ে ওঠা সম্ভব নয়’। সাক্ষাৎকারে তিনি আরও জানিয়েছেন, দু’দেশের মধ্যে সুসম্পর্ক তৈরি হলে আর্থিকভাবে লাভবান হবে সীমান্তের দু’পাড়ই। কিন্তু কাশ্মীর নিয়ে নয়াদিল্লির কড়া অবস্থানই সেই পথে প্রধান অন্তরায় বলে দাবি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়েছে ভারত। তাই তিনি প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক প্রায় ছিন্ন করতে বাধ্য হয়েছিলেন।

ব্রিটিশ মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে ইমরান বলেছেন, ‘বিজেপি সরকারের নীতি ভীষণ কঠিন। তাদের একটা জাতীয়তাবাদী ধ্যানধারনা রয়েছে। এমন পরিস্থিতিতে কোনও পদক্ষেপ করা যায় না, এটা খুবই হতাশার। জাতীয়তাবাদী ধ্যান ধারনার জিন একবার বোতল থেকে বেরিয়ে পড়লে তা বোতলে ফেরানো কঠিন’।

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা