টার্গেট ইমরান, পাক সেনা -প্রধান প্রাক্তন আইএসআইকর্তা আমির মুনির

ইমরান খান প্রধানমন্ত্রী পদে থাকাকালীন এই আমির মুনির ছিলেন আইএসআইয়ের ডিজি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং তাঁর সরকারের লক্ষ্য যে ইমরান, সেটা বৃহস্পতিবার আরও একবার প্রমাণিত হল।  পাক সেনাপ্রধান পদে আসীন হলেন সে দেশের গুপ্তচর সংস্থার প্রাক্তন কর্তা আমির মুনির। ইমরান খান প্রধানমন্ত্রী পদে থাকাকালীন এই আমির মুনির ছিলেন আইএসআইয়ের ডিজি। তৎকালীন প্রধানমন্ত্রীর কানে তোলেন তাঁর (ইমরানের) পরিবারের কয়েকজনের দুর্নীতিতে জড়িয়ে থাকার অভিযোগ। সেই অভিযোগের জেরে ইমরান তাঁকে আইএসআইয়ের ডিজির পদ থেকে সরিয়ে দেন।  রাজনৈতিকমহলের একাংশের মতে, ইমরানকে শায়েস্ত করতেই পাক সেনাপ্রধান পদে নিয়োগ করা হল  লেফট্যান্ট জেনারেল আমির মুনিরকে। 

পাশাপাশি আমির মুনিরের নিয়োগ নিয়ে আরও একটা মত উঠে আসছে। সেই মত হল মুনিরকে পাক সেনাপ্রধান পদে নিয়োগ করে শেহবাজ শরিফ আত্মঘাতী পদক্ষেপ নিলেন। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তারা বলছে, পাক সেনাবাহিনীতে আমির মুনির একেবারেই জনপ্রিয় নন। তাছাড়া মুনির অত্যন্ত ধার্মিক নেতা। দুর্নীতি না পসন্দ। পাকিস্তানের ইতিহাস বলছে, সরকার কোনও না কোনও কারণে বিপদে পড়লে সেনা প্রধানের দ্বারস্থ হয়। কারণ, সরকার বাঁচানো। অদূর ভবিষ্যতে শেহবাজ সরকার সমস্যায় পড়লে বা তাঁর সরকারের অস্তিত্ব  নিয়ে প্রশ্ন উঠলে নতুন সেনাপ্রধান কতটা সাহায্য করবেন তা নিয়ে প্রশ্ন থাকছেই। 

এদিন জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির ( সিজিসিএসসি) প্রধান পদে নিয়োগ করা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল শাহির সামসাদ মির্জাকে। এই দুইকে নিয়ে শেহবাজের সরকার কেমন থাকে, সেটাই দেখার। 

আরও পড়ুন সুসম্পর্ক চাইলেও বিজেপিকে দুষলেন ইমরান

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা