Loading live market data...
Loading active stocks...
Connecting...

প্রচণ্ড অসুস্থ অভিনেতা রণজয় বিষ্ণু, যন্ত্রণা নিয়েই শ্যুটিং করছেন

রবিবারই ছুটি পেয়ে গিয়েছেন অভিনেতা। তবে চিকিৎসকরা তাঁকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, একদম শ্যুটিং সেটে নয়, পুরোপুরি বিশ্রাম নিতে হবে তাঁকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অন্যতম চর্চিত নায়ক রণজয় বিষ্ণু। এমনকী টলিউডের ছোট-বড় দুই পর্দার অতি পরিচিত মুখ। এক কালে অভিনেত্রী সোহিনী সরকার এবং রণজয়ের প্রেম ঘিরে কম চর্চা হয়নি। তবে অনেক আগেই তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। যদিও তাঁরা কখনই তাঁদের রিলেশন স্ট্যাটাস বাইরে আনেনি। এই মুহূর্তে স্টার জলসার ‘গুড্ডি’ ধারাবাহিকে অনুজ চরিত্রে অভিনয় করছেন রণজয়।

অনস্ক্রীনে শিরিণ-গুড্ডি-রণজয়ের ত্রিকোণ প্রেম কাহিনী নিয়ে হামেশাই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন অভিনেতা। বলা চলে, অনুজের মনোভাব নিয়ে একপ্রকার বিরক্তই দর্শক। কিন্তু তবুও এই হ্যান্ডসাম অভিনেতার ক্রেজ নেহাত কম নয়। তবে এবার রণজয় ভক্তদের জন্যে খারাপ খবর। গত শনিবার ‘গুড্ডি’র সেটে আচমকাই অসুস্থ হয়ে যান রণজয়, তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। জানা যায়, গাড়ি থেকে নামতেই পায়ে অসহ্য যন্ত্রণায় মাটিতে ঢলে পড়েন অভিনেতা, দাঁড়ানোর ক্ষমতা ছিল না তাঁর।

হাসপাতালের চিকিৎসার পর এখন অনেকটাই সুস্থ তিনি। রবিবারই ছুটি পেয়ে গিয়েছেন অভিনেতা। তবে চিকিৎসকরা তাঁকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, একদম শ্যুটিং সেটে নয়, পুরোপুরি বিশ্রাম নিতে হবে তাঁকে। তাহলে ধারাবাহিকের কি হবে, ধারাবাহিকের নায়ক বলে কথা! ডাক্তারদের পরামর্শ অনুযায়ী তিনদিন বেড রেস্টে থাকার পর বুধবারেই শ্যুটিংয়ে ফিরেছেন রণজয়। তবে এখন দাঁড়িয়ে নয়, বসে শট দেবেন তিনি। কিন্তু হঠাৎ এমন কেন হল? অভিনেতার কথায়, ১০ বছর পুরোনো চোট এটি। হরনাথ চক্রবর্তীর ‘রশ্নি’ ধারাবাহিকের শ্যুটিংয়ে দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি। তখন কোমরে চোট লাগে এবং তারপর থেকেই তাঁর চোট বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছে যায়। এখন ফিজিওথেরাপি চলছে অভিনেতার। স্বাভাবিকভাবেই রণজয়ের অসুস্থতার কথা শুনে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। সবাই অভিনেতার আরোগ্য কামনা করতে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করেছেন।

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়

সন্ধ্যা নামতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, ৯ জেলায় বজ্রপাতের আশঙ্কা, বইবে ঝোড়ো হাওয়া

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

বাবা হলেন সূর্যকুমার যাদব, পুত্র নাকি কন্যা এল ঘর আলো করে?

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় বড় বদল, চালু হল স্বাস্থ্য ভারত পোর্টাল

‘‌তৃণমূলের সব চোর’‌, বিমানে মহুয়াকে স্লোগান, ‘‌এটা অভব্যতা’‌, পাল্টা সরব সাংসদ

রাত বারোটার মধ্যে মমতা ইস্তফা না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন?

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

ভোট পরবর্তী হিংসায় তপ্ত হাওড়ার শিবপুর, গুলি ও বোমাবাজিতে আহত তিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটায় জড়িত ৫ ক্রিকেটার, শাস্তি দিচ্ছে বিসিবি

মাধ্যমিকের ফল কখন থেকে দেখা যাবে? অনলাইনে কীভাবে দেখবেন? জানুন সম্পূর্ণ পদ্ধতি