যুদ্ধ নয়, ভারতের সঙ্গে সুসম্পর্ক চান ‘মিস গ্র্যান্ড পাকিস্তান’

যদি কাঁচ, ৬ ইঞ্চি হিল, এবং মিথ্যা চোখের আবরণ রাজনীতি এবং দ্বন্দ্ব সত্ত্বেও দক্ষিণ এশিয়ান বংশোদ্ভূত লোকেদের ইতিহাস জুড়ে দিতে পারে, তাহলে আমি আনন্দের সঙ্গে এই ডিজাইনগুলি আবারও পরিধান করব।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত-পাকিস্তান একে অপরের শত্রু হলেও পাকিস্তানের বহু শিল্পী ভারতের বলিউডে রাজত্ব করে, এমনকী ভারতেরও একাধিক শিল্পী পাকিস্তানের বিনোদন মহলের সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িত। এই নিয়ে কম চর্চাও হয়না। যেমন ভারতের প্রাক্তন টেনিস প্লেয়ার সানিয়া মির্জা গাঁটছড়া বেঁধেছেন পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে। আবার পাকিস্তানের একজন হিরোইন রাইস ছবিতে শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছিলেন। এদিকে কিছুদিন আগেই রণবীর-আলিয়ার কন্যার সঙ্গে নিজের ছেলের বিয়ের প্রস্তাব রেখেছিলেন পাকিস্তানের একজন গায়ক।

বলেছিলেন, খুব শীঘ্রই ভারত-পাকিস্তানের বন্ধুত্ব সম্পর্ক তৈরি করতে চান তিনি এই উপায়ে। এবার ভারতীয় ডিজাইনারের তৈরি লেহেঙ্গায় সেজে নিউইয়র্ক ফ্যাশন উইকে পাকিস্তানের প্রতিনিধিত্ব করলেন পাকিস্তানের এক উঠতি মডেল, অনিশা শেখ। ২০ বছর বয়সী পাকিস্তানি-আমেরিকান এই মডেল বর্তমানে মিশিগান বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি এবং কমিউনিকেশন নিয়ে অধ্যয়ন করছেন। সম্প্রতি তিনি ভারতীয় ডিজাইনার পোশাক পরে নিউইয়র্ক ফ্যাশন উইকে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন। আর সেই শো থেকে একাধিক ছবি পোস্ট করেছেন অনিশা তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে। সঙ্গে ভোগকে দেওয়া তাঁর একটি সাক্ষাৎকারের অংশগুলিও শেয়ার করেছেন।

যেখানে একজন সাংবাদিককে বলতে শোনা যায়, “আপনি পাকিস্তানের প্রতিনিধিত্ব করছেন, কিন্তু ভারতীয় ডিজাইনারের লেহেঙ্গা পরে NYFW তে হাঁটছেন।” উত্তরে অনিসা বলেছেন, “যদি কাঁচ, ৬ ইঞ্চি হিল, এবং মিথ্যা চোখের আবরণ রাজনীতি এবং দ্বন্দ্ব সত্ত্বেও দক্ষিণ এশিয়ান বংশোদ্ভূত লোকেদের ইতিহাস জুড়ে দিতে পারে, তাহলে আমি আনন্দের সঙ্গে এই ডিজাইনগুলি আবারও পরিধান করব। যদি ফ্যাশন যুদ্ধ ও সহিংসতা অবসান করে দিতে পারে তাহলে আমি গর্বিতভাবে এটি উপস্থাপন করব।”

পাকিস্তানি এবং আমেরিকান সংস্কৃতির মেশানো একটি পরিবারে বড় হয়েছেন অনিসা। তাঁর কথায়, বৈপরীত্য তাঁকে একটি মূল্যবান পাঠ শিখিয়েছে, “কীভাবে আমার বিশ্বাসকে অন্যের দৃষ্টিভঙ্গি দ্বারা চ্যালেঞ্জ করা যেতে পারে। সম্মান হল একমাত্র হাতিয়ার, যা জীবনের বিভিন্ন উপায়ের মধ্যে সেতু তৈরি করতে সক্ষম।” শৈশব সম্পর্কে বিশদ বিবরণ দিয়ে, অনিসা লিখেছেন, “আমার বড় বোনের পদাঙ্ক অনুসরণ করে আমি বিভিন্ন সঙ্গীত শৈলীর প্রতি অনুরাগী হয়ে উঠেছি। আমি তাঁকে কার্লোস সান্তানা মেডলিতে স্কেট করতে গিটার শিখতে অনুপ্রাণিত হয়েছিলাম।” মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল আরও বলেছেন যে, তিনি গর্বিতএখ মিস গ্র্যান্ড পাকিস্তান হিসেবে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা