বিয়ের আগেই কোটিপতি প্রাক্তন পাক সেনাপ্রধানের পুত্রবধূ, কোন জাদুতে

পাকিস্তানে রীতিমতো হৈচৈ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: যে সরকার ইমরানের খানের বিরুদ্ধে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ তুলে সরব, সেই শেহবাজ সরকারের প্রাক্তন সেনা প্রধান বাজওয়া সংবাদের শিরোনামে। শিরোনামে এসেছেন তাঁর পুত্রবধূ মাহনুর সাবিরের দৌলতে। বিয়ে হওয়ার আগে তাঁর সম্পত্তি যা ছিল, বিয়ে হওয়ার নয়দিন আগে সেই সম্পত্তি এক ধাক্কায় বেড়ে গিয়েছে। লাখপতি থেকে হয়ে উঠেছে কোটিপতি। তাঁর এই বিশাল পরিমাণ সম্পত্তির খবর ফাঁস করেছেন পাক সাংবাদিক আহমাদ নুরানি। সম্পত্তিফাঁসের খবরে পাকিস্তানে হৈচৈ পড়ে গিয়েছে। তবে তার তিন বোনের আর্থিক অবস্থার কোনও পরিবর্তন হয়নি।
নুরানির দেওয়া খবর অনুসারে, ২০১৮-য়ে অক্টোবরে মাহনুর সাবির তাঁর সম্পত্তির হিসেব দাখিল করেন। দাখিল করা হিসেব অনুসারে, তাঁর স্থাবর অস্থাবর সম্পত্তি বলতে কিছুই নেই। আর ওই বছর নুরানি কামার বাজওয়ার ছেলে সাদ বাজাওয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সেই সময় পাক সেনাপ্রধান পদে আসীন কামার বাজওয়া। বিয়ে হওয়ার এক সপ্তাহের মধ্যে সেই সম্পত্তি কোটির ঘর ছাড়িয়ে কয়েক কোটিতে পৌঁছে গিয়েছে। সেই সম্পত্তির মধ্যে রয়েছে পাকিস্তান প্রতিরক্ষা দফতর গুরজানওয়া প্রদেশের আটটি জমি। বিলাসবহুল গ্র্যান্ড হায়াত আবাসনের মালিকও তিনি। ২০১৮ সালে দাখিল করা রিটার্নে মাহনুর স্থাবর-অস্থাবর সম্পত্তি কিছুই নেই বলে উল্লেখ করেছেন। অথচ, জমি পাওয়া, বিলাশ বহুল আবাসনের মালিক হওয়া –সব কিছুই হয়েছে ২০১৪ থেকে ১৬-য়ের মধ্যে। কোন জাদুতে, সেটাই রহস্য। 

আরও পড়ুন সম্মানজনক সম্পর্ক চায় পাকিস্তান: আমেরিকাকে ইমরান

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা