আধুনিক চিনের কারিগর জিয়াং জেমিনের জীবনাবসান

ভুগছিলেন লিউকোমিয়ায়

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আধুনিক চিনের কারিগর জিয়াং জেমিন। বয়স হয়েছিল ৯৬ বছর। তাঁর প্রয়াণের খবর দিয়েছে জিনহুয়া। জিয়াং জেমিনের প্রয়াণের খবর দিতে গিয়ে বলা হয়েছে, আমাদের প্রিয় নেতা জিয়াং জেমিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। জেমিন লিউকোমিয়া ভুগছিলেন। সেই সঙ্গে তাঁর ছিল একাধিক শারীরিক সমস্যা। জিয়াং জেমিনের প্রয়াণে চিনা কমিউনিস্ট পার্টিতে তৈরি হল এক শূন্যতা। দেশ ও দলের প্রতি তাঁর অবদান চিরকাল স্মরণে থাকবে।

কারখানার ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার থেকে কমিউনিস্ট পার্টির শীর্ষপদে তাঁর আসীন হওয়া যে কোনও উপন্যাসকে হার মানায়। কলেজে পড়তে পড়তে চিনা কমিউনিস্ট পার্টিতে তিনি যোগ দেন। দলে বাকিদের থেকে তাঁর গ্রহণযোগ্যতা ছিল সব থেকে বেশি। তাই, সাধারণ এক সদস্য থেকে তিনি খুব কম সময়ের মধ্যে পার্টির শীর্ষপদে আসীন হন। দেং জিয়াওপিংয়ের আদর্শে বিশ্বাসী ছিলেন। সমাজতন্ত্রের এক নতুন ধারণার জন্ম দেন এই জিয়াওপিংয়ের ভাবশিষ্য। চিনের আর্থিক উন্নতি শুরু হয় তাঁর সময় থেকে। পরবর্তীকালে তাঁর সেই দর্শনকে বহন করে এগিয়ে নিয়ে যান চিনের বর্তমান প্রেসিডেন্ট শি।

তাঁর আমলেই ঘটেছিল তিয়ানানমেন বিক্ষোভ। সেই বিক্ষোভ দমন করতে পুলিশ গুলি চালায়। সেটা ১৯৮৯ সালের ঘটনা। ওই ঘটনার পর কমিউনিস্ট পার্টিতে বড় ধরনের রদবদল করেন জিয়াং জেমিন। পার্টির বেশ কয়েকজনকে শীর্ষনেতাকে দল থেকে বহিষ্কারের পাশাপাশি সাসপেন্ডও করেন। 

আরও পড়ুন কোভিড বিধি প্রত্যাহারের দাবিতে উত্তাল চিন

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা