Loading live market data...
Loading active stocks...
Connecting...

আফগানিস্তানে নিষিদ্ধ ভয়েস অব আমেরিকা, রেডিও লিবার্টির সম্প্রচার

বিবৃতি জারি করে নিষিদ্ধ ঘোষণা

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  আফগানিস্তানে বন্ধ করে দেওয়া হল ভয়েস অব আমেরিকা ও রেডিও লিবার্টির সম্প্রচার। বন্ধ করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে,  এই দুই সংস্থা লাগাতার একপেশে খবর সম্প্রচার করে যাচ্ছে।

টুইটারে এই দুইয়ের সম্প্রচার বন্ধের খবর দিতে গিয়ে তালিবান সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে, ভয়েস অব আমেরিকা ও রেডিও লিবার্টি মাসের পর মাস ধরে আফগানিস্তান বিরোধী খবর প্রচার করে আসছে। বিশ্বের সামনে তালিবানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করাই এই দুইয়ের একমাত্র উদ্দেশ্য। এই দুই সংবাদমাধ্যমের প্রতিনিধিরা আফগানিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে চলেছে। লাগাতার করে চলেছে অপপ্রচার। অপপ্রচার, কুৎসা বন্ধ করতে ভয়েস অব আমেরিকা ও রেডিও লিবার্টির সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হল। ভয়েস অব আমেরিকার তরফ থেকেও বিবৃতি জারি করে বলা হয়েছে, আফগানিস্তানের তালিবান সরকার তাদের রেডিও সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। জানা গিয়েছে, এই দুই সংবাদমাধ্যম ছাড়াও তালিবান সরকার সে দেশে নিষিদ্ধ ঘোষণা করেছে আরও কয়েকটি রেডিওর সম্প্রচার।

তালিবানের তরফ থেকে বলা হয়েছে, তাদের হাতে রয়েছে এই দুই সংবাদমাধ্যমের সরকার-বিরোধী প্রচারের খবর। যদিও কী সেই প্রমাণ সে ব্যাপারে তালিবানের তরফ থেকে বিস্তারিত কিছু বলা হয়নি। আফগানিস্তানে ভয়েস অব আমেরিকা ১৯৮০ সাল থেকে সম্প্রচার শুরু করে।  

আরও পড়ুন তালিবানি ফতোয়ার বিরুদ্ধে মাস্ক পরে টিভিতে খবর পড়লেন অ্যাঙ্কর

রাজ্যের ৬২ আমলাকে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে ডেকে নেওয়া হল

রাজ্যের বিরোধী দলনেতা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপের দায়িত্বে ফিরহাদ

রবি সকালে তামিলনাডুর মুখ্যমন্ত্রী পদে শপথ বিজয়ের, হাজির থাকছেন রাহুল গান্ধি

অল্পের জন্য শতরান হাতছাড়া শুভমনের, রাজস্থানের বিরুদ্ধে ২২৯ রান তুলল গুজরাত

কালীঘাট মন্দিরে মাথায় ঝুড়ি নিয়ে পুজো দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কী কী ছিল ঝুড়িতে….

১১ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের দায়ে গ্রেফতার প্রবীণ বৌদ্ধ ভিক্ষু

নতুন মুখ্যমন্ত্রী ছেলের জন্য একাধিক পদ রান্না করবেন মা, শুভেন্দুর মেনুতে কী থাকছে?‌

কাটল জট, রবিবার সকাল দশটায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন বিজয়

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা