৮৩ লক্ষ টাকা বরাদ্দ করে ২২ জেলায় চালু হচ্ছে আয়ূষ টেলি মেডিসিন

আয়ূষ টেলি মেডিসিন পরিষেবা মিলবে বাংলা, সাঁওতালি এবং নেপালি ভাষাতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের অ্যালোপ্যাথি টেলি মেডিসিন (TELE MEDICINE) পরিষেবায় উপকৃত হয়েছেন প্রচুর মানুষ। এবার আয়ূষ (AYUSH) টেলি মেডিসিন পরিষেবা চালু করতে চলেছে রাজ্য। এই পরিষেবা চলবে ২২টি জেলায়। জানা গিয়েছে, আয়ূষ চিকিৎসাকে আরও উৎসাহ দিতে এবং সাধারণ মানুষকে আরও  পরিষেবা দিতেই এই উদ্যোগ নিয়েছে রাজ্য। এর জন্য সরকার বরাদ্দ করেছে ৮৩ লক্ষ টাকা।

জানা গিয়েছে, প্রতিটি জেলায় টেলি মেডিসিন সেন্টার চালু করার জন্য জেলা প্রতি বরাদ্দ হয়েছে ৩ লক্ষ ৭৬ হাজার টাকা। সকাল ১০ টা থেকে দুপুর ৩টে চলবে এই পরিষেবা চলবে। খবর, পরিষেবা চালু থাকবে সপ্তাহে ৫ দিন। স্বাস্থ্য দফতর জানাচ্ছে, বিশেষ ভাবে জোর দেওয়া হচ্ছে স্থানীয় ভাষাতে। পরিষেবা মিলবে বাংলা, সাঁওতালি এবং নেপালি ভাষাতে। পরিষেবা দেবেন অবসরপ্রাপ্ত হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসকরা। তাঁদের পারিশ্রমিক দেবে স্বাস্থ্য দফতর।

পরিষেবার সামগ্রিক দায়িত্বে থাকবেন জেলা আয়ূষ আধিকারিক। প্রতি জেলার জন্য বরাদ্দ থাকবে ২টি নম্বর। এই নম্বর স্বাস্থ্য দফতর থেকে পাঠানো হবে জেলা তথ্য আধিকারিকদের। তারপরে প্রচার হবে সাধারণ মানুষদের মধ্যে। 

জানা গিয়েছে বিভিন্ন রোগ, কোভিড পরবর্তী সমস্যা, ইনফ্লুয়েঞ্জা সহ বিভিন্ন শারীরিক সমস্যার সমাধানে পরিষেবা দেওয়া হবে। প্রথম পরিষেবা নেওয়ার পরে নিয়মিত নজরদারির জন্য রোগীকে যেতে হবে স্থানীয় আয়ূষ ডিস্পেন্সরিতে।

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন